Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৯, ২০২৬

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় প্রতিবেশী এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় হাসিবুল হাসান শাকিল (শাকিল) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার শাকিল বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে ওই গৃহবধুর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন।

তিনি ভুক্তভোগীকে ‘ভাবী’ বলে সম্বোধন করে বিভিন্ন সময় তার বাড়িতে যেতেন এবং মিষ্টি কথার মাধ্যমে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। গৃহবধু বারবার তাকে নিরুৎসাহিত করলেও তিনি বিরত হননি। একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন।

বিষয়টি গৃহবধু তার স্বামীকে জানালে তিনি শাকিলকে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

অভিযোগে বলা হয়, এরপর আরও ক্ষুব্ধ হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে শাকিল ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তিনি ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড়ে জখম করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.