খাজুরা সংবাদদাতা
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আওতাধীন চিত্রা-ভৈরব-আফরা যশোর পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় খাজুরা বাস মালিক সমিতি মিলনায়তনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মাহাবুব রহমান সভাপতি, অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের এম জি সরোয়ার ফারাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব-নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহসভাপতি হাসান আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কোষাধ্যক্ষ সুজন হোসেন, সদস্য রেখা বেগম, রাজিয়া সুলতানা, ওলিয়ার রহমান, ঐশী মণ্ডল, আব্দুর রব, জাগলু মোল্যা ও নূরনাহার খাতুন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, নবনির্বাচিত চিত্রা-ভৈরব-আফরা যশোর পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সদস্যরা এলাকার মানুষের জন্য টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত, পানির গুণগত মানোন্নয়ন ও সঠিক ব্যবহার নিশ্চিতে করতে কাজ করবে।
এদিকে, দুপুরে নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

