Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
  • যশোর জেনারেল হাসপাতাল থেকে তরুণ-তরুণী আটক
  • যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৬

‘মা’ ডাক শোনা হয়নি ১৬ বছরেও, যমজ সন্তানকে নিয়ে সংগ্রামী এক মায়ের জীবন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
‘মা’ ডাক শোনা হয়নি ১৬ বছরেও, যমজ সন্তানকে নিয়ে সংগ্রামী এক মায়ের জীবন
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি জরাজীর্ণ টালির ঘরে বসবাস করেন দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার।

তাদের যমজ দুই ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধিতায় আক্রান্ত। বর্তমানে তাদের বয়স ১৬ বছর হলেও তারা কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এবং নিজের দৈনন্দিন কাজও করতে অক্ষম।

দুই সন্তানকে প্রতিদিন কোলে করে গোসল করানো, খাওয়ানো, কাপড় পরিবর্তন, টয়লেটে নেয়াসহ সব দায়িত্ব পালন করেন বাবা-মা। বয়স ও ওজন বাড়ায় তাদের পরিচর্যা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শরিফুজ্জামান মিলন দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালান। অনিয়মিত আয়ের কারণে দুই সন্তানের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়ক উপকরণ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

মা তাসলিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “একজন মা হিসেবে সবচেয়ে বড় কষ্ট হলো, আমার সন্তানরা কোনো দিন আমাকে ‘মা’ বলে ডাকতে পারেনি।”

স্থানীয়দের দাবি, পরিবারটিকে অন্তত দুটি হুইলচেয়ার, উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসতঘরের ব্যবস্থা করে দেয়া হলে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, পরিবারটির লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.