Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৬

শার্শা ও চৌগাছায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
শার্শা ও চৌগাছায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শা ও চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং চৌগাছা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৫ বোতল অবৈধ কফ সিরাপ ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই শার্শা উপজেলার জামতলা বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকায় আলামিনের মাছের খামারের মোটরঘরের সামনে থেকে ২০ বোতল অবৈধ উইং কফ সিরাপ উদ্ধার ও বেনাপোল পোর্ট থানার খলসী (বাজারপাড়া) গ্রামের হাবিবুর রহমানকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, গত ৯ জুলাই বিকেলে চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া এলাকায় ইমন হোসেনের মুদি দোকানের সামনে মল্লিকবাড়ী-ঝিকরগাছা সড়কে অভিযান চালায়। এ সময় সিংহঝুলি (মাঠপাড়া) গ্রামের. আব্দুর রাজ্জাককে (৫০) আটক করা হয়। তার হেফাজত থেকে ২৫ বোতল ভারতীয় এসকেএফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, একই দিন রাতে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে উপজেলার বাকপাড়া এলাকায় আলমগীর হোসেন ওরফে আলমকে (৫৪) গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.