Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১১, ২০২৬

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলা: আসামি গ্রেফতারে আল্টিমেটাম

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলা: আসামি গ্রেফতারে আল্টিমেটাম
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর প্রভাবশালী চক্রের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৯১)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, গত ৯ জুলাই দুপুর ২টায় আলামিন নামের এক ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মের ভেতর যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে খাজনা আদায় করছিল। কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাস ওই ঘটনার প্রতিবাদ করলে আলামিন ও তানভীরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায় ও ধাক্কাধাক্কি করে।

ফল ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা জানান, হাটের খাজনার রসিদ থাকা সত্ত্বেও স্টেশনে আলামিনকে অতিরিক্ত টাকা দিতে হতো, না দিলে সে মারমুখি আচরণ করত।

প্রতিবাদ সভায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মির্জা কামরুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাদাত।

বক্তারা এই হামলাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কর্মবিরতি ও রেল চলাচল বন্ধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে রেলের জমি দখল করে আলামিনের নির্মিত অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানানো হয়।

অভিযুক্ত আলামিন অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.