Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১১, ২০২৬

জয়তী সোসাইটির উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
জয়তী সোসাইটির উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জয়তী সোসাইটি যশোরের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের সহায়তায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সমাজসেবক খন্দকার মহিববুর রহমান হিরন।

বিশেষ অতিথি ছিলেন যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম, সমাজসেবক মারুফ হোসেন। আরো উপস্থিত ছিলেন জয়তী ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য রাফ্ফাত আরা ডলি, মুড়লী, সমাজসেবক মো. শাহাজাহান, জাহিদুল ইসলাম আলফা, রাজু আহম্মেদ ও মশিয়ার রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহিনা আক্তার সীমা, বিউটি কুন্ডুসহ সংস্থার কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

ক্যাম্পে ছানি রোগীদেরকে বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানো এবং অন্যানদেরকে চশমার ব্যবস্থা করা হয়। এ সময় ১১৬ জন রোগীর মধ্যে ২৯ জনের ছানি, ২২ জনের রিফ্রেকশন (পাওয়ার) সমস্যা সনাক্ত হওয়ার পর চশমা প্রদান করা হয়। এবং অন্যদের ব্যবস্থাপত্র দেয়া হয়।

ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যান সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের অফিস ব্যবস্থাপক রিফাত খন্দকার, রিফ্যাকশনিস্ট তানভীর আহম্মেদ, স্টাফ নার্স মিতা গুপ্তা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.