নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিবৃষ্টিতে পানিবন্দি ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার চুকনগরের মালতিয়া ভাটা এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
উল্ল্যখ্য, গত কয়েকদিন একটানা ভারি বৃষ্টিতে চুকনগর এলাকার মালতিয়া ভাটা এলাকায় পানিতে তলিয়ে যায়। এ সময় ওই এলাকার মানুষেরা বাড়িতে পানি উঠে পানিবন্দি ও কর্মহীন হয়ে পড়ে।
বিষয়টি জানার পর সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। তিনি পানিবন্দি ও কর্মহীন ৬৫ টি পরিবারের মাঝে ১৫ কেজি চাল খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, ইউপি সাবেক সদস্য কামরুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদ নেতা মাহাবুবুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

