Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৬, ২০২৬

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :

যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমানের ২৬তম  হত্যা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রেসক্লাব যশোর ও জেলার সাংবাদিক সংগঠনগুলো। কর্মসূচির মধ্যে ছিল কালো কাজ ধারণ সরকারি কবরের শ্রদ্ধা নিবেদন স্মরণ সভা ও দোয়া মাহফিল।

সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব যশোরের সাংবাদিকরা কাল ব্যাচ ধারণ করেন পরের শোক র্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে গিয়ে সাংবাদিক শামসুর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘ ২১ বছর ধরে উচ্চ আদালতে আটকে রয়েছে। বারবার দাবি জানানো হলেও মামলার কার্যকর অগ্রগতি হয়নি। বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ ও নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করেছে।

তারা বলেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও এ হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন শামসুর রহমান।

২০০১ সালে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে মামলাটি বিভিন্ন আইনের জটিলতায় উচ্চ আদালতে আটকে যায়। আইনজীবীদের মতে, বাদীর আপিল ও আসামী ফারাজে আজমল হোসেনের রিটের নিষ্পত্তি হলে নিম্ন আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু করা সম্ভব।

বেলা সাড়ে বারোটায় যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন,সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্যোলা, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুবিন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমনুর রহমান মাহমুদ ফারাদিয়া আহমেদ সাইফ বুলবুল প্রেসক্লাব যশোরের সাবেক সহ–সভাপতি মনোতোষ বসু এবং যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

বক্তারা বলেন শামসুর রহমান ছিলেন সাহসী ও আকসিন সাংবাদিকতার প্রতীক। একই সঙ্গে তারা সাংবাদিক হত্যার বিচারেহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ ও প্রকাশ করেন।

নিহত সাংবাদিকের ভাই ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বলেন,শামসুর রহমান হত্যা মামলার বিচারের দাবিতে বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে শাহরুখকে দেওয়া হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

স্মরণসভার শেষে শহীদ সাংবাদিক শামসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় যশোর সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.