Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেন। পুলিশ এজাহার নামীয় ৬ জনকে আটক করেছে।

আটকরা হলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও শফিক মোল্যা (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন।

একপর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী বলেন, ন্যায়বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা করেছি।

এ ব্যাপারে শনিবার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘ধর্ষণ তৎসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.