Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৬

মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মুন্না চেক ডিজঅনারের তিন মামলায় মোট তিন বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন তার পদত্যাগপত্র গ্রহণ করে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যশোর শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য প্রতিবেদন পাঠিয়েছেন।

জানা যায়, জামাল উদ্দিনের বিরুদ্ধে চাকরির প্রলোভন ও ব্যবসায় অংশীদার করার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

টাকা ফেরত দিতে দেওয়া তিনটি চেক ডিজঅনার হওয়ায় পৃথক তিনটি মামলায় আদালত তাকে এক বছর করে মোট তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৫ লাখ টাকা জরিমানা করেন।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি গত মে মাস থেকে আত্মগোপনে রয়েছেন।

দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হলে তিনি গত ১৯ জুন আত্মগোপন থেকেই পদত্যাগপত্র পাঠান। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় সিনিয়র সহকারী শিক্ষক মোনায়েম হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং জামাল উদ্দিনের জুন মাসের এমপিও স্থগিত করা হয়েছে।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, ওয়ারেন্টভুক্ত আসামি জামাল উদ্দিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত

যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন

মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.