অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া ইউনিয়নের মহাকাল গ্রাম থেকে নিসর্গ সাহা বিশ্বাস (২৩) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামের মহাজেরপাড়া এলাকার বাসিন্দা পলাশ বিশ্বাস ও কৃষ্ণা সাহা দম্পতির ছেলে। নিসর্গ যশোর উপশহর সুলতান ফাইন আর্ট কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টায় মহাকাল এলাকা থেকে নিসর্গ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিসর্গের মা কৃষ্ণা সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩২২, তারিখ ২০ জুলাই ২০২৬।
নিখোঁজ নিসর্গের গায়ের রং ফর্সা এবং চুল ছোট করে ছাঁটা। তার সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৩৯-৪৫৮৬৬০ অথবা ০১৯২৫-৬৭৭০৬৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

