Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবনে আটক ১০ হরিণ শিকারি 

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৯, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শরণখোলা প্রতিনিধি

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বড় জামতলা থেকে ১০ হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার বিকেলে দুবলার চরের আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে। এদের মধ্যে দেবাশীষ মন্ডল, বংকেশ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। এই শিকারিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বন বিভাগ।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান জানান, আটক শিকারিরা দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত রাস উৎসবের উদ্দেশে পূণ্যার্থী হিসেবে বনে প্রবেশ করে। উৎসবে অংশগ্রহন না করে তারা বনের গহীনে আলোর কোলের বড় জামতলা এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি।

 

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.