Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দাফনে মেয়েদের বাধা : বাবার লাশ পড়ে ছিল ৩ দিন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৩০, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
কন্যাদের ফাঁকি দিয়ে ছেলেকে জমি লিখে দেয়ায় শওকত গাজী নামে বৃদ্ধ বাবার লাশ দাফনে বাধা দেন মেয়েরা। লাশটি তিন দিন ধরে বাড়ির উঠানে পড়ে ছিল। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার বিকেলে লাশ দাফন সম্পন্ন হয়।
উপজেলার ঘোষাল গ্রামের শওকত আলী সাকাত গাজী (৬৮) মঙ্গলবার ভোর ৪টার দিকে একটি হাসপাতালে মারা যান। তার লাশ সকাল ১০টায় বাড়িতে নিয়ে আসেন তার ছেলে মামুন গাজী। ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন মঙ্গলবার সকালে মৃতের বাড়িতে গেলে মেয়েরা অভিযোগ করেন এবং মেয়েদের হক নষ্ট করায় তিনি ও এলাকাবাসী জানাজা পড়াতে রাজি হননি।
স্থানীয়রা জানান, সাকাত গাজীর ১ ছেলে ৫ মেয়ে। তিনি অসুস্থ হলে তার ছেলে মামুন গাজী তার বোনদের ফাঁকি দিয়ে বিষয়-সম্পত্তি লিখে নেন বলে তার বোনেরা অভিযোগ করেন। বাড়িতে এনে মামুন তার পিতার লাশটি দাফন করার ব্যবস্থা করতে থাকেন। এ খবর পেয়ে মৃতের মেয়েরা বাড়িতে এসে লাশ দাফনে বাধা দেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আসলে মামুন তার পরিবার নিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার পর্যন্ত লাশ উঠানে পড়ে থাকে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে অবহিত করলে তিনি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের কথা বললেও জানাজা না হওয়ায় দাফন হচ্ছিল না।
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যাতে মেয়েরা সম্পত্তি ফিরে পান সেই ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন- এ আশ্বাসের ভিত্তিতে দাফনে সম্মতি দিলে লাশটি দাফন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.