Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৩০, ২০২৩

মাশরাফীর মনোনয়ন জমা দিলেন সর্বস্তরের মানুষ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩০, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
খেলার মাঠের ‘নড়াইল এক্সপ্রেস’ যেন রাজনৈতিক অঙ্গনেও দুর্বার গতিতে ছুটে চলেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিপুল উৎসাহের সঙ্গে নড়াইল-২ আসনে সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার মনোনয়ন জমা দিলেন সমর্থকেরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বাড়ির সামনে থেকে মাশরাফীর বাবার নেতৃত্বে শত-শত নেতাকর্মী-সমর্থক বিশাল শোভাযাত্রার নিয়ে রওনা হয়ে আসেন।
পরে দুপুর সাড়ে ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারদার আলমগির, জেলা যুব লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলা মুন্সী, জেলা পরিষদের সদস্য খোকন সাহাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিন দুপুর ১টা পর্যন্ত নড়াইল-২ আসনে মনোনয়ন জমা দেন ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম ও জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান।
এছাড়া নড়াইল-১ আসনে দুপুর পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিলটন মোল্লা ও ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.