নিজস্ব প্রতিবেদক
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যশোর-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে যশোর-৩ আসনের দুইবারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যশোর-৩ আসনে আমাকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘জনগণের সরব অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আমরা আনন্দিত, বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও যশোর সদরের মানুষের সেবা করার জন্য মনোনীত করেছেন। আমি জনগণের ভোটে জয়লাভ করে আবারও তাদের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।’
গত ২৮ নভেম্বর কাজী নাবিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়।
এর আগে, সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কাজী নাবিল। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। জমাদান শেষে মিছিল নিয়ে গরিব শাহ মাজারে গিয়ে দোয়া-প্রার্থনা করেন। এরপর যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর কবর জিয়ারত করেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ চৌধুরী, মেহেদী হাসান মিন্টু, এস এম আফজাল হোসেন প্রমুখ।
শিরোনাম:
- Cómo revisar las reglas generales fácilmente
- Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
- Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
- Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
- Cómo entender los ajustes habituales con atención
- Zo kun je verschillende spelregels leren onderscheiden
- Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
- Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online