Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৩

মনোনয়ন জমার খুশিতে পুলিশকে টাকা দিলেন প্রার্থী

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোরে মনোনয়নপত্র জমা শেষে পুলিশ সদস্যদের টাকা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়ন জমা দেন। তার এমন কর্মকাণ্ডকে অনৈতিক উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুকৃতি কুমার মণ্ডল ‘এখন ডট কম’ নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বাদশ সংসদ নির্বাচনে এ দলের প্রার্থী হয়ে যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে লক্ষ্যে দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা শেষে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থানরত কয়েক পুলিশ সদস্য উপঢৌকন হিসেবে নগদ টাকা দেন। যা সংবাদকর্মী ও সাধারণ মানুষের চোখে পড়ে। পুলিশ সদস্যদের টাকা দেওয়ার বিষয়টি নির্বাচন অনৈতিক ও আচরণবিধির লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে সুকৃতি কুমার মণ্ডল বলেন, ‘আজ আনন্দের দিন। খুশিতে অনেককে টাকা দিয়েছি। পুলিশ সদস্যদের টাকা দেয়াটা যে ভুল, বুঝতে পারিনি।’
এদিকে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, এমন কর্মকাণ্ড অনৈতিক। আমি আপনার কাছেই প্রথম শুনলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.