নিজস্ব প্রতিবেদক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যশোরের শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের আমান উল্লাহর ছেলে শাওন খানের বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাওন খান ওমানে থাকা অবস্থায় যশোর সদরের রাজারহাট এলাকার এক যুবতীর সাথে সম্পর্ক গড়ে তোলে। আসামি ওমান থেকে শার্শায় তার বাড়ি এসে প্রতিনিয়ত ওই যুবতীর সাথে যোগাযোগ করে। ২৩ সেপ্টেম্বর আসামি শাওন যুবতীর শংকরপুর জাহেরা নিবাস ভাড়াটিয়া বাড়ি এসে রাত্রি যাপন করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিছুদিন পর ওই যুবতি শংকরপুরের ভাড়া বাড়ি ছেড়ে দেয়। রামনগর রাজারহাটে আলাউদ্দিনের বাড়ি ভাড়া নেয়। পরে আসামি শাওন রামনগর রাজারহাটের বাড়ি যাওয়া আসা করে ও শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ আসামি শাওন ২২ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর আসামি যুবতীর সাথে বিশ^াস ভঙ্গ করে অন্য জায়গায় বিয়ে করে। বর্তমানে যুবতীটি এক মাসের অন্তঃস্বত্ত্বা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে যুবতী মামলা করে।
শিরোনাম:
- যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
- মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
- মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
- ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
- জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
- বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
- খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
- যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত