Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেমিকার মায়ের নির্দেশে স্কুলছাত্রের হাত-পায়ের রগ কর্তন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
প্রেম করার অপরাধে আরিয়ান নামে এক স্কুলছাত্রের রগ কেটে দেয়া হয়েছে নড়াইলে। প্রেমিকার মায়ের নির্দেশে ওই ছাত্রের হাত ও পায়ের রগ কেটে দেয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী আরিয়ান মোল্যা (১৬) নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে। সে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় থেকে আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ প্রেমিকার মায়ের নির্দেশে মঙ্গলবার বিকেলে নড়াইল সদরের কাড়ার বিলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর আহত আরিয়ানকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরিয়ানের ঘটনার বর্ণনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে আরিয়ান অভিযোগ করে বলে- মঙ্গলবার বিকেলে তার দাদী তাকে ডেকে বলেন আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম পলাশ তাদের বাড়িতে আসছেন। তিনি কথা বলবেন। চেয়ারম্যানের সঙ্গে কথা বলার একপর্যায়ে বাড়ির মধ্যে ঢুকে তুষার শেখ ও রয়েল নামে দুজন তাকে টেনেহিঁচড়ে একটি প্রাইভেটকারে তুলে নেয়। গাড়ির মধ্যে ২ জন নারী ছিলেন। তারা পুলিশ লাইনসের সামনে নেমে যায়। গাড়ির মধ্যে কেউ কোনো কথা না বলে সোজা গোবরা রোড দিয়ে কাড়ার বিলে নিয়ে যায়। সেখানে গাড়ি থেকে নামিয়ে ঘেরপাড়ে নিয়ে তুষার, রয়েল, এলান তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। আহত অবস্থায় ভ্যানে করে আরিয়ান একাই সদর হাসপাতালে পৌঁছায় বলে আরিয়ান ভিডিওতে জানায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলছাত্র আরিয়ানের সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার স্কুলপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল যা মেয়ের মা মেনে নিতে পারেননি। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এর জের ধরে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করে আরিয়ানের পরিবার।
নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক জানান, কোনো ধরনের অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানাতে পারত। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি বা মাতবরদের সহযোগিতায় সহজে সমাধান করা যেত। এভাবে দিনদুপুরে একটা ছেলেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে হাত পায়ের রগ কেটে দেয়া, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের নির্দেশে একাধিক টিমের সমন্বয়ে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের

এপ্রিল ৩০, ২০২৬

রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.