শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্করসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে উপজেলার শংকরকাটি গ্রামে স্ট্রীল ব্যবসায়ী আতাউর রহমান গাজীর বাড়িতে এঘটনা ঘটে।
ব্যবসায়ী আতাউর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে তারা সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে ৫/৬ জনের একটি দূর্বৃত্ত দল তাদের ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে। এর পর বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন। এসময় ঘরের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আলমারীতে রক্ষিত তার মেয়ের বিয়ের জন্য সংগৃহিত ১০ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লক্ষ টাকা, মূল্যবান পোশক ও ফ্রিজে রক্ষিত মাছ নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরো জানান, এঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !