Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া

banglarbhoreBy banglarbhoreDecember 19, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিনিধি
ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। এ সময় ভাঙচুর করা হয় দুটি প্রাইভেটকার। আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে চারজন। আহতদের মধ্যে নাসির মন্ডল নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
সোমবার রাতে সদর উপজেলার বাসিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদরের বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ভাঙচুর করা হয় দুটি প্রাইভেটকার। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত চারজন। হাসপাতালে ভর্তি আহত নাসির মন্ডল নৌকা প্রতীকের সমর্থক।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মন্ডলের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ বাসুদেবপুর বাজারে গাড়ি থেকে নেমে কিছু দূর এগোলে কে বা কারা ইট মেরে তার গাড়ি ভাঙচুর করে। এরই জেরে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সে সময় ভাঙচুর করা হয় আরও একটি প্রাইভেটকার, আহত হয় চারজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান সেখান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.