Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হরিজন কলোনিতে মাদক বিক্রি ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreDecember 24, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর পুরাতন পৌরসভা হরিজন কলোনিতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধের দাবিতে মানবন্ধন করেছেন শহরের বিভিন্ন হরিজন কলোনীর বাসিন্দারা। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে পৌরসভার ৭টি হরিজন পল্লীর বাসিন্দরা এই মানববন্ধনে অংশ নেন। এর আগে, একই দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোর পৌরসভায় ঢাকা রোড তালতলা হরিজন কলোনি, ঋষিপাড়া রেল বাজার হরিজন কলোনি, হেলা সমাজ রেল রোড হরিজন কলোনি, ধর্মতলা, মাঠপাড়া, পুলিশ লাইন টালিখোলা ও গোড়াপাড়ায় হরিজন কলোনি রয়েছে। এর মধ্যে এম কে রোড পুরাতন পৌরসভা হরিজন কলোনির নেতাদের সহযোগিতায় মাদক দ্রব্য সেবন, বিক্রি ও অনৈতিক কর্যকলাপ হয়। পৌরসভা হরিজন কলোনির ৩০ টি ঘরের মধ্যে দুই থেকে একটি ঘর বাদে সব ঘরে অবৈধভাবে মাদকদ্রব্য সেবনসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রায়ই হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে এলাকায় বসবাস করতে পারছেননা। ডোমপল্লীতে যুব সমাজ মাদকদ্রব্য সেবন করে এবং বাসায় এসে অশান্তি সৃষ্টি করে যাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সাতটি হরিজন কলোনি কয়েকবার সামাজিকভাবে মাদকদ্রব্য সেবন ও বিক্রি বন্ধের চেষ্টা করি কিন্তু তারা বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এ ধরনের কার্যকলাপ চলতে থাকলে, যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।
মানববন্ধনে অভিযোগ করেন এম কে রোড পুরাতন পৌরসভা হরিজন কলোনির মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের মূল ভূমিকায় আছেন পঞ্চায়েতের সভাপতি মতিলাল হরিজন, জুয়েল হরিজন, দেবলিয়া হরিজন, স্বপন হরিজন ও দিলীপ হরিজন। শহরের বিভিন্ন এলাকার যুবকেরা মাদকদ্রব্য সেবন করে এই কলোনির পরিবেশ নষ্ট করছে। ফলে কলোনিটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই বিষয়ে দ্রুত তারা প্রতিকার চেয়েছেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডোম ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি খোকন চন্দ্র বিশ্বাস, ডোম পঞ্চায়েত কমিটি যশোরের সভাপতি সুরেশ ডোম, সাধারণ সম্পাদক মন্টু ডোম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.