শার্শা প্রতিনিধি
যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও ট্রাক প্রতীকের ৪ সমর্থককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল দুপুরে উপজেলার রামপুর ও কায়বা ইউনিয়নের বেলতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একজন প্রার্থী দলীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্বিশেষে প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একটির অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনা করতে পারবেন না।
এই বিধি অমান্য করে উপজেলার রামপুর ও বেলতলা বাজারে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকরা। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রামপুর গ্রামের নৌকা সমর্থক কবির হোসেনকে ২ হাজার, একই গ্রামের নৌকা সমর্থক ও ইউপি সদস্য কুরবান আলীকে ৫ হাজার, সুলতান আহম্মেদকে (ট্রাক সমর্থক) ১ হাজার ও বাগুড়ী বেলতলা গ্রামের নৌকা সমর্থ ইসহাক গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম জানান, আচরণবিধি ভেঙে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন নৌকা ও ট্রাক সমর্থকের নেতাকর্মীরা। এ কারণে জরিমানা করা হয়েছে।
শিরোনাম:
- লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
- প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
- পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
- স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
- একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
- কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
- কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
- বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা