Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

banglarbhoreBy banglarbhoreJanuary 9, 2024Updated:January 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বরুণ ঘোষ (৪০) ওই এলাকার বাসিন্দা এবং পেশায় রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে অবস্থান করেন বরুণ ঘোষ। এ সময় আগ থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের অথবা নির্বাচনে নৌকার সমর্থনের কারণে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানান স্থানীয়রা।
হাসপাতালে বরুণের ভাবী নীলিমা ঘোষ বলেন, ‘নির্বাচনের পর থেকেই বরুণ বলত বাড়ির বাইরে যাব না। যদি আমার কিছু হয়ে যায়। আমরাও বলতাম তুই বাসায় থাক। কেবল ভোট শেষ হলো। কিছুদিন পরে বাইরে যাবি। কিন্তু ও কথা না শুনেই বাড়ি থেকে বের হলো, আর হত্যার শিকার হলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গায়ে আঘাতের চিহ্ন আছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস বলেন, বরুণ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিল। সদ্য শেষ হওয়া নির্বাচনে সে নৌকার পক্ষে কাজ করেছিল, বিভিন্ন সভায় গিয়েছিল। এ কারণেও হতে পারে, আবার অন্য কোন কারণও থাকতে পারে।
তবে, সঠিক কারণ আমরা জানি না। পুলিশ প্রশাসন আছে তারা সঠিক কারণ বের করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে এটাই দাবি তাদের প্রতি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘এখনই ঘটনার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে, আমরা কাজ করছি। অতিদ্রুতই এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।’ এটি নির্বাচন কেন্দ্রিক ঘটনা কি না তা তিনি জানাননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.