Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৫, ২০২৪

বাগেরহাটে দুই তরুণীকে ধর্ষণ : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শাকিল সরদার (২৫) ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার বাসিন্দা এবং ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে দুই তরুণী তাদের এক চাচাতো ভাই ও এক বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেলে করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় ঘুরতে যান। সেখান থেকে রাত ১১টার দিকে চা পানের জন্য তারা বাগেরহাট শহরতলির হজরত খানজাহান (রহ.)-এর মাজার মোড়ে যান। মাজার এলাকা থেকে রাত সোয়া ১২টার দিকে ফকিরহাট বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হন তারা। ফকিরহাট উপজেলার সিংগাতী এলাকার জারিয়া-চৌমাথা এলাকায় তাদের গতি রোধ করেন ছাত্রলীগ নেতা শাকিল সরদার ও তার বন্ধু মেহেদী। সেখানে তাদের নানা রকম ভয়ভীতি ও হুমকি দিয়ে দুই তরুণকে মারধর করা হয়। আর দুই তরুণীকে প্রথমে স্থানীয় একটি চায়ের দোকানের ভেতরে, দ্বিতীয় দফায় একটি দোকানের পেছনে এবং তৃতীয় দফায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আটকে রেখে ধর্ষণ করেন শাকিল ও মেহেদী। এ সময় তাদের কাছে থাকা টাকাও ছিনিয়ে নেন তারা। একপর্যায়ে দুই তরুণীর সঙ্গে ঘুরতে যাওয়া এক তরুণ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। আর ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে অপর তরুণকে ছেড়ে দেয়া হয়। এর মধ্যে পালিয়ে যাওয়া তরুণ জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ভুক্তভোগী দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দুজনকে আসামি করে এক তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানো হবে। অপর আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ঘটনাটি জানাজানি হলে গতকাল ছাত্রলীগ নেতা শাকিল সরদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে ফকিরহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি তার অধীনে থাকা সব ইউনিটকে জানানো হবে। এ ঘটনায় যেহেতু মামলা হয়েছে, আইনগতভাবেই বিষয়টির নিষ্পত্তি হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.