Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মধুমেলা উপলক্ষে কেশবপুর বিশেষ সভা

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
বাংলা সাহিত্যে অমৃত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুরের সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানয়ারি ৯ দিনব্যাপি মধুমেলা শুরু হতে যাচ্ছে।
মধুমেলা উপলক্ষে গতকাল বিকেলে সাগরদাঁড়িতে বিশেষ আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধুমেলা কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, মেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার আবু দাউদ, কেশবপুর থানার ওসি জহিরুল আলম, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সাগরদাঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।
এবার কবির ২০০তম জন্মবার্ষিকী। তীব্র শীত উপেক্ষা করেই মধুমেলায় লাখো মানুষের সমাগম ঘটবে এই ধারনায় মধুমেলা প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‌্যাব ও ডিবি পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। মেলার মাঠে থাকবে মেডিকেল টিম, দর্শনার্থীদের জন্য ২৫টি টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা।
এবারের মধুমেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস, যাদু, মৃত্যুকূপ, নাগরদোলার ব্যবস্থা থাকবে। এ ছাড়াও মেলা অঙ্গনে থাকবে বিভিন্ন পসরার ১৫১টি স্টল।
মেলা উপলক্ষে মধুমঞ্চ, কবির বাড়ি, বিদায় ঘাটসহ নানা স্থানে চুনকামসহ রঙ করা হচ্ছে। সাজানো হচ্ছে হরেক রকমের মধু গেট। সব মিলিয়ে সাজ সাজ রব পড়েছে কপোতাক্ষ তীরঘেষা সাগরদাঁড়ির কবির বাড়িসহ মেলার মাঠে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.