Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দীর্ঘদিন ধরে সংস্কার হয়না রাস্তা : ঘটছে দুর্ঘটনা

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
গত প্রায় দুই যুগ ধরে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারান্দিপাড়ার মেঠোপুকুরের দুই কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটির প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। কোথাও রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। রাস্তার পাশে থাকা ড্রেনের ঢাকনা না থাকায় ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
তাই অবশেষে রাস্তার সংস্কারের দাবিতে গতকাল দুপুরে যশোর বারান্দিপাড়া মেঠোপুকুরপাড়া কমিউনিটি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। মানববন্ধনে কয়েকশ মানুষ উপস্থিত হন।
বর্তমানে শীতকাল চললেও এখনও ওই রাস্তায় বিভিন্ন গর্ত, খালা-খন্দ দেখা যাচ্ছে। রিকশা ভ্যান, বাইসাইকেল এই রাস্তায় চলাচলের অনুপযোগী। এমনকি মোটরসাইকেল, বৈদ্যুতিক চালিত অটোরিকশা চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে মেঠোপুকুরপাড়ের দেড় হাজার বেশি সাধারণ মানুষ পায়ে হেটে যাতায়াতে করছে। এতে সব চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থী, বয়স্করা ও রোগীরা।
বারান্দিপাড়া মেঠো পুকুরপাড়ার বাসিন্দা শেখ রফিক বলেন, ‘দুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হন। রাতে হাসপাতালে নিতে রিকশাওলাকে বললে পাঁচ মিনিট পথের জন্য ২০০ টাকা ভাড়া চান। ২০০ টাকা না দিলে রোগী নিয়ে হাসপাতালে যেতে পারবেন না বলে জানিয়ে দেন।’
তিনি আরও বলেন, ‘ভাঙাচোড়া রাস্তায় বেশি টাকা না দিতে পারলে অনেক সময় রোগীদের কাঁধে বা কোলে করে মেইন রোডে নিয়ে যেতে হয়। সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয় প্রসূতি মায়েদের নিয়ে।’
বৃদ্ধ আবুল কাশেম বলেন, ‘খানাখন্দে ভরে গেছে রাস্তাটি। এখন চলতে গেলেই হোঁচট খেতে হয়। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল উল্টে যায়। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।’
আব্দুর রশিদ নামের আরেক বাসিন্দা বলেন, ‘২০০১ সালে রাস্তাটি তৈরি করা হয়। তারপর থেকে সংস্কার করা হয়নি। রাস্তার পাশের ড্রেনের ঢাকনাও ভেঙে গেছে। জায়গায় জায়গায় ঢাকনা নেই। অনেক সময় বাচ্চারা ড্রেনে পড়ে যায়। রাতে চলতে গেলে হোঁচট খেয়ে ড্রেনের মধ্যে পড়ে যেতে হয়। কয়দিন আগে আমার নাতি সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল। সাইকেল রাস্তার ভাঙায় লেগে পুকুরে পড়ে যায় ‘
রহিমা বেগম, ইনা মণ্ডল, সখিনাসহ সাত নারীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন, ৫০ বছর ধরে এখানে বসবাস করছি। ভোট এলেই উন্নয়নের প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু বিজয়ী হওয়ার পর কোনো কাজ করেন না তারা। ২৩ বছর আগে রাস্তাটি করা হয়েছে। অথচ এরপরে আর সংস্করণ করা হয়নি। রাস্তাটি সংস্করণ করা সময়ের দাবি।’
যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান বলেন, মেঠোপুকুরপাড়া রাস্তার নিয়ে যশোর পৌরসভায় আলোচনা হয়েছে। দ্রুত মাপজোক করে ঢাকায় পাঠানো হবে।
পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ বলেন, ৪০ কোটি টাকার অর্থ বরাদ্দ পাওয়া গেছে। খুব শিগগির মেঠোপুকুরসহ ছোট-বড় অনেক রাস্তা সংস্কার ও নির্মাণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.