Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তীব্র শীতের বাঁধ ভেঙে বোরো আবাদে ব্যস্ত রাজগঞ্জের কৃষক

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলে তীব্র শীত আর কুয়শা উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। নেংগুড়াহাট, রাজগঞ্জ এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ধান রোপণের ধুম চলছে। ভোরের আলো ফোটার আগেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা।
কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে সন্ধ্যা পর্যন্ত। নদীরপাড়, খালের ধার, রাস্তার পাশের জমিসহ বিস্তীর্ণ মাঠে সবুজ ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক কোথাও গভীর নলকূপ থেকে দিচ্ছে জলসেচ। আবার কোথাও চলছে ট্রাক্টর বা পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষের কাজ। বোরো ধান রোপনের জন্য বীজ তলা থেকে তোলা হচ্ছে ধানের চারা, চলছে জমি প্রস্তুত।
উপজেলা রাজগঞ্জ, নেংগুরাহাট এলাকার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা অধিক সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে জমি তৈরি ও বিজের ব্যবস্থা করে বোরো চাষ করছে। প্রয়োজনীয় বিদ্যুৎ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বলে মনে করছেন কৃষকরা। ডিজেলের সরবরাহ ঠিক থাকলে বিদ্যুৎ সমস্যা তেমন একটা ভোগাবে না কৃষকদের।
এ বছর এ অঞ্চলে ১ হাজার ৮শত ৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধা করেছে কৃষি বিভাগ। বোরো চাষকে সামনে রেখে ইতোমধ্যে ইউরিয়া সার গুদামে প্রস্তুত করে রাখা হয়েছে। চালুুয়াহাটি কৃষি উপসহকারী কার্যালয় সূত্রে জানা গেছে,বোরো মৌসুমের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরিয়া সার সরবরাহের জন্য উপজেলা গোডাউনে মজুদ রাখা হয়েছে। যাতে চাহিদা মাত্র কৃষকদের মাঝে সরবরাহ করা যায়।
চালুুয়াহাটি ইউনিয়নের মোবারাকপুর গ্রামের কৃষক ইউসুফ শেখ বলেন, জমিতে সেচের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। আবার কোথায়ও ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচদিতে হয়। ডিজেল সঙ্কট আর অকাল বন্যা না হলে এবারের বোরো ধানের বাম্পার ফলন হবে। রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে জমিতে সেচ সুবিধা দিতে শহরের চাইতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। বিদ্যুতের কোনো সমস্যা হবে না, সেচমৌসুমে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা অব্যাহত থাকবে। যাতে বোরো আবাদে সমস্যা না হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.