Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দোকানের পণ্য বাকি না দেয়ায় ব্যবসায়ী উজ্জল হোসেনকে কুপিয়ে হত্যাচেষ্টা, অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়া এবং ভাংচুর করে আরো অর্ধলাখ টাকার ক্ষতি সাধনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২ এপ্রিল সদর উপজেলার রাজারহাটে এই ঘটনার পরে ৫ এপ্রিল রাতে আহত উজ্জল হোসেনের স্ত্রী আমেনা খাতুন চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। আসামিরা হলেন, রামনগর গ্রামের দক্ষিণপাড়ার সোহান, সজল, ইকরাম ও রাজারহাট মোড় আমিন তেল পাম্পের পিছনে পলাশ। বাদী আমেনা খাতুন মামলায় জানিয়েছেন, রাজারহাট মোড়ে আমিন তেল পাম্পের পাশে মিম, জিম টি স্টোর নামীয় দোকানে তার স্বামী উজ্জল হোসেন ব্যবসা করেন। আসামিরা বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত বলেন, বর্তমান সরকারের মদদে পবিত্র রমজানে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষ দিশেহারা। বর্তমান দেশের এই সংকট মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বিনা ভোটে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. মাহবুব আলম বাচ্চু, বিশিষ্ট লেখক, গবেষক বেনজিন খান, অতিরিক্ত পিপি বিমল রায়, এ্যাড. লতিফ মোড়ল, ডা. এমএ সামাদ, জাগপা যশোর জেলার সাধারণ সম্পাদক ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর আবারো যশোর শহরের বড় বাজারে অবৈধ ভেজাল মদ ও ¯িপরিট বিক্রি হচ্ছে। অবৈধভাবে ভেজাল মদ ও স্পিরিট বিক্রির ফলে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। রমজান মাসে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কতিপয় অর্থলোভী কর্মকর্তা ও সদস্যদের সাথে যোগসাজসে শহরের বড় বাজারের বাবু বাজার পতিতালয় ও তার আশপাশের এলাকা এবং মাড়ুয়ারী মন্দির সংলগ্ন পতিতালয়ের দক্ষিণ পাশে ও সামনে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ ভেজাল মদ ও স্পিরিট। বড় বাজারের দু’টি স্থানে ১০ জনের একটি সিন্ডিকেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা ও সদর পুলিশ ফাঁড়ির কতিপয় অর্থলোভী কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধ ভাবে মদ ও স্পিরিট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রতিবছর ঈদ আসলেই বেতন বোনাসের দাবিতে সোচ্চার হন পরিবহণ শ্রমিকরা। শেষ পর্যন্ত সে দাবি আদায় আর হয়না। কিন্তু এ বছর তার ব্যতিক্রম হয়েছে যশোরে। শনিবার যশোরের মণিহার এলাকায় বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকেলে তার নিয়ন্ত্রণাধীন লিটন ট্রাভেলসে কর্মরতদের বোনাস প্রদান করেন আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীরা। ফাতেমা আনোয়ার বলেন, শ্রমিকদের ঈদ বোনাস না পাওয়াটা দুঃখজনক। আমার প্রতিষ্ঠান লিটন ট্রাভেলসে ৩৫০ থেকে ৪০০ শ্রমিক আছে। ড্রাইভার, সুপারভাইজার ও স্ট্যাটার যারা আছেন তাদের ২ হাজার ৫শ’ টাকা এবং…

Read More

বাংলার ভোর ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো এবার টানা ছয় দিনের ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন ছুটি পেলেন তারা। শনিবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নতুন কার্যনির্বাহী কমিটি। নোয়াবের নিয়ম অনুযায়ী, প্রতিবছর ২৯ রমজানের পরে ঈদ হলে সেদিন থেকে ঈদে তিন দিনের ছুটি পান সংবাদকর্মীরা। তবে রমজান ৩০ দিনের হলে ছুটি বেড়ে চার দিনে পরিণত হয়। সে হিসেবে সর্বোচ্চ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির পর ১৩ এপ্রিল এক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রচন্ড তাপদহে নাকাল যশোরবাসী। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। প্রচন্ত রোদে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ। খেটে খাওয়া মানুষ সামান্য স্বস্তি ও শরীর শীতল করতে ছুটছেন গাছের ছায়াতলে। অতিরিক্ত গরমে যারা রোজা থাকছেন না তারা ছুটছেন বিভিন্ন শরবত ও পানিয়ের দোকানে। কোথাও কোথাও পুকুরে নেমে প্রশান্তির সন্ধান করছেন অনেকে। প্রতিদিন তীব্র তাপদাহ থাকার পরেও ঈদ আসন্ন হওয়ায় ইচ্ছা না থাকলেও অনেকেই কাজের সন্ধানে বাইরে বের হচ্ছেন। অনেকে তীব্র গরমে অতিষ্ঠ হয়েও প্রিয়জনের জন্য করছেন ঈদের কেনাকাটা। আবার রাতে তাপমাত্রা কিছুট কমায় অনেকেই রাতেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। জানা যায়, শনিবার যশোরে সর্বোচ্চ…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা টানা পাঁচ দিন ধরে মাঝারি তাপপ্রবাহের পর শনিবার চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে। বেলা তিনটায় জেলায় সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণাগার। চলতি মৌসুমের মধ্যে যা সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১ ও ৩ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি থেকে প্রচণ্ড তাপপ্রবাহ বইতে থাকায় রোজার মধ্যে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। প্রচন্ড গরম অনুভূত হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। দাবদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ ছাতা মাথায় বা গাড়িতে চলাচল করছেন। কৃষিকাজে নিয়োজিত শ্রমিকদের অনেককে ক্লান্ত দেহে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।…

Read More

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৯ নং সেক্টর হেলিপ্যাড ব্রিজের নিচে থেকে সাকিব (১৪) নামের এক কিশোরের হাত এবং পা বাঁধা লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। সাকিব খিলক্ষেত থানার আশকোনা এলাকায় বোনের বাসায় থেকে অটোরিকশা চালাতেন। গতকাল শুক্রবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে নিহতের বোন জামাই রোবেল কাঞ্চন ব্রিজে তাদের অটোরিকশা দেখে চিনতে পারেন। গাড়িতে গিয়ে সাকিবের কথা জিজ্ঞেস করলে অটোরিকশা চালক রাকিব (১৫) বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। পরে রাকিবকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে সে হত্যার ঘটনা স্বীকার করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পরেশ বাগচীর…

Read More

চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, মসলাসহ নিত্যপণ্যের দাম কমানো ; সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা ; দুর্নীতিবাজ, লুটপাটকারী ও বিদেশে টাকা পাচারকারীদের বিচার, সারা দেশে সল্পমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, ঈদের পূর্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর বারোটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির আহবানে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য তসলিম উর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সন্মানীত সদস্য ও জেলার অন্যতম নেতা ইসরারুল হক, বিপ্লবী ছাত্র মৈত্রীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মাস্টার শহিদুল ইসলামের মেয়ে সামিয়া (৭) ও ছেলে সাবিদ (৫) । এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়ির সকলে যখন কাজ করছিল, এ সময় ভাই-বোন বাড়ি থেকে বের হয়। পাশে বড় পুকুরে গরমে তারা মুখে পানি দিতে যায়। এ সময় বড় ভাই পা পিছলে পুকুরে পড়ে যায়। ছোট বোন তখন তাকে ধরতে গিয়ে পানিতে পাড়ে যায়। তাদের বাড়িতে না পেয়ে বাবা-মা খুজতে বের হয়। কিন্তু তাদের খুজে পায় না। পাড়া থেকে বাড়িতে ফেরার…

Read More