বাংলার ভোর প্রতিবেদক পারিবারিক বিরোধের জেরে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ঝিকরগাছার মোবারকপুর পূর্ব মাঠপাড়ার বাসিন্দা ফজলুল হক। রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন সন্তানের জনক তিনি। বড় মেয়ে ফারহানা ফেরদৌস বৃষ্টি, ছেলে একতাদুল হক রিয়াদ ও সাবেক স্ত্রী গুলশান আরা ইতি একাট্টা হয়ে তার বেশ কিছু সম্পত্তি দখল করেছে। পারিবারিক বিরোধ চরমে উঠলে ২০১২ সালে স্ত্রী গুলশান আরা ইতিকে তালাক দেন তিনি। তবে, প্রাণনাশের আশঙ্কায় পুনরায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনেন তিনি। বড় মেয়ে, ছেলে ও স্ত্রী সব জমিজমা লিখে দিতে ক্রমাগত চাপ দিতে থাকলে তিনি অস্বীকার করেন। বনিবনা না হওয়ায় ২০২০ সালে স্ত্রীকে ফের তালাক দেন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুর গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলনের ৩ দিন পর এবার পাল্টা অভিযোগ তুললেন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। রোববার প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলনে তার ও এমপি ইয়াকুব আলীর ভাইয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ খন্ডন করে খোদ অধ্যক্ষ রেজাউল করীমের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুললেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ রেজাউল করীম প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাবস্থায় যে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন সেটি আড়াল করার জন্যই গত ৪ এপ্রিল সংবাদ সম্মেলনে আমাকে ও এমপির ভাই ওয়ালিউর রহমানকে নিয়ে অবান্তর অভিযোগ তুলেছেন। অথচ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাঁদার টাকা না পেয়ে সদর উপজেলার ললিতাদহ গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে (৪৮) মারপিট করা হয়েছে। এ অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন, একই গ্রামের সোহাগ (৩০), মনোয়ার হোসেন (২৭) ও রফিকুল ইসলাম (৩১) এবং জাহাঙ্গীর হোসেন (৩১)। বাদী আব্দুর রশিদ মামলার এজাহারে জানিয়েছেন, তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ৬ মাস আগে থেকে ললিতদাহ গ্রামে তার নিজ জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। গত ১৮ মার্চ আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। গত ২৯ মার্চ সকাল সাড়ে ১০টার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম রুবেল নামে এক ব্যক্তি জখম হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে দুই সহোদরসহ তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, একই গ্রামের লোকমান বিশ্বাস (৬০) ও জাহিদ বিশ্বাস (৫৫) এবং লোকমানের বাড়ির কাজের লোক মোজাহার আলী (৫০)। বাদী মামলার এজাহারে বলেছেন, আসামিরা তার প্রতিবেশি। জামিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির গেট নির্মাণকালে আসামিরা তাদের বাড়ির মধ্যে অবৈধভাবে প্রবেশ করে এবং নির্মানাধীন গেটে ভেঙ্গে দিয়ে ৩০ হাজার টাকার ক্ষতি করে। সে সময় তার পিতা আব্দুল আহাদ বাঁধা দিলে তাকে…
বাংলার ভোর প্রতিবেদক গানপ্রিয় শ্রোতাদের জন্য পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ নিবেদনে শিঘ্রই আসছে একটি নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “মন আকাশে মেঘ”। গানটির কথা লিখেছেন যশোরের গীতিকার ‘রাজ পথিক’ সুর ও সংগীত পরিচালনা করেছেন মিউজিক ডিরেক্টর এএফ সৈকত। আর গানটিতে পুরুষ কণ্ঠ দিয়েছেন ঢাকার কণ্ঠশিল্পী ‘সাজ্জাদ হক’ ও মেয়ে কণ্ঠে কলকাতা-ভারতের উদীয়মান কণ্ঠশিল্পী (প্রিয়কণ্ঠ তারকা-২০২৩) সৃজিতা মণ্ডল। গানের মডেল হিসেবে অভিনয় করেছেন ‘ইমি’ ও ‘সাজ্জাদ’। ভিডিও নির্মাণ করেছেন আল আমিন মাসুদ। ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিওটি রিলিজ হবে সাজ্জাদ অফিসিয়ার ইউটিউব চ্যানেল থেকে। নতুন সৃষ্টির পাশে থাকতে সকলকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছে “মন আকাশে মেঘ” পরিবার।
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বড় বাজারের আলিফ ফিসের মালিক হাফিজুর রহমান আজাদের (৫২) বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গত ৬ এপ্রিল রাতে কোতোয়ালি থানা পুলিশ এই মামলাটি রেকর্ড করেছে। এর আগে একাধিকবার গেলেও থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ধর্ষনের শিকার গৃহবধু আদালতে এই মামলাটি করেন। গৃহবধূর বাড়ি শহরের লোন অফিসপাড়ায়। আসামি হাফিজুর রহমান আজাদ শহরতলীর ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গার মতিয়ার রহমান গাজীর ছেলে। বাদী জানিয়েছেন, লোন অফিসপাড়ায় বাদীর দুইটি ফ্লাট বাড়ি রয়েছে। একটিতে নিজে বসবাস করেন এবং অন্যটি ভাড়া দিয়ে আসছেন। এরই মধ্যে আসামির সাথে দেখা হলে রাস্তা-ঘাটে বাদিকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল।…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার মণিরামপুরে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ও মণিরামপুর পৌরসভায় এক হাজার নারী-পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করেছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন এমপির পিতা সমাজসেবক জবেদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় শতাধিক শিশু শিক্ষার্থীকে ঈদের নতুন পোশাক প্রদান করেছে স্বপ্নদুয়ার-১৭ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার যশোরের চৌগাছা উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন পোষাক ‘ঈদ উপহার’ বিতরণে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে তারা। এতে ১০০ শিশু শিক্ষার্থীকে নতুন পোষাক দেয়া হয়। নতুন পোষাক পাওয়া একজন আলিফ। যশারের চৌগাছার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। জন্মের সময় সুস্থ স্বাভাবিক ছেলেটি স্কুলে যাওয়ার বয়স হলে বাড়ির পাশের স্কুলে ভর্তি হয়। কোন একসময় ওর বাম পায়ের হাটুতে একটি টিউমার হয়। ভ্যানচালক পিতার অভাবের সংসারে বিনা চিকিৎসায় সেটি মারাত্মক রুপ ধারণ করে। পরে স্থানীদের সহায়তায় ঢাকায় নেয়া হলে চিকিৎসকের পরামর্শে…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় অজ্ঞান পার্টির হোতা ইউপি সদস্য সবুজ সরদারকে আটক ও চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে ইস্রাফিল সানার (৩৪) প্রায় দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ সময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে এবং ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে তারা তালার খলিশখালী ইউপি সদস্য সবুজ সরদারকে (৪১) হাতে-নাতে আটক করে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভুক্তভোগী ইসরাফলি হোসেন চুকনগর বাজারে মোটরসাইকেল কিনতে যাওয়ার পথে কপিলমুনি বাজারে পৌঁছালে পাশের সিটে…
ইব্রাহিম সানা, পাইকগাছা পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। স্বাগত বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ। প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী লীগের খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ…
