Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
  • Moana Kasino: Täydellinen Pelikokemus Kotimaisille Käyttäjille
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ার আমাদা মাধ্যমিক বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি কে এম নাসির উদ্দিনের বিরুদ্ধে নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, বিদ্যালয় সভাপতি মনগড়াভাবে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়ায় এবছর বেশি সংখ্যক ছাত্র অকৃতকার্য হয়েছে, যা গত ১০ বছরেও হয় নাই। গত কয়েকদিন আগে ওই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির তিনজন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই আলোকে আবেদনকারীর পিতার ককাছে চাকরি দেয়ার নাম করে টাকার দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বয়রা গ্রামের মুন্জুর কাজি বলেন, আমার ছেলে আরিফ কাজি ওই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি কর্মচারী পদে আবেদন করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বিদ্যালয়ের সভাপতি নাসির আমার ছেলেকে চাকরি দেবে বলে আমার কাছে ৮ লাখ টাকা দাবি করেন।
নোয়াপাড়া গ্রামের হারুন শেখ বলেন, আমার মেয়ে ইরানীর চাকরির জন্য আমাদা হাই স্কুলের সভাপতি নাসির খান চাকরি দেয়া বাবদ ৭ লাখ টাকা দেয়ার কথা বলেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি সাফ জানিয়ে দেন তোমার মেয়ের চাকরি হবে না।
এ ঘটনা জানাজানি হলে ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য নিয়োগ স্থগিত চেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেন। লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র উত্তেজনা বিরাজ করছে। নিয়োগ কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের সহিংসতা ঘটার সম্ভাবনা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.