Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ নভেম্বর ২৯, ২০২৩

যশোর-৬ আসনে শাহীন চাকলাদারের প্রতিদ্বন্দ্বি আ.লীগের চার স্বতন্ত্র প্রার্থী

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৯, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যদিকে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের চার নেতা। কেশবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ। এদের মধ্যে খন্দকার আব্দুল আজিজ এমপি নির্বাচন করতে জেলা পরিষদের সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন। এ ছাড়া জাকের পার্টি মনোনীত প্রার্থী সাইদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে মনোনয়ন দেয়া হয় বর্তমান এমপি শাহীন চাকলাদারকে। দলীয় হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে । নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্রে ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.