Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

যশোরে ১২ দলের ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

banglarbhoreBy banglarbhoreNovember 30, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

১০ হেভিওয়েট প্রার্থীসহ স্বতন্ত্র ১৬

নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের ৬টি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন অতিবাহিত হওয়ার পর এ তথ্য পাওয়া গেছে।
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৬ জন। স্বতন্ত্র প্রার্থীদেও মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মনোনয়ন বঞ্চিত এমপি রণজিত কুমার রায়সহ ১০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ৬জন, জাতীয় পার্টির ৬ জন, জাকের পার্টির ৬ জন, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ন্যাশনাল পিপলস পার্টির একজন করে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (্বিএনএম) ও ইসলামী ঐক্যজোট থেকে দুইজন করে প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যশোরে আওয়ামী লীগ ছাড়াও আরও ১১টি দলের মনোনীত প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার, স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম, সোহরাব হোসেন, নাজমুল হাসান এবং জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।


যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম ও এসএম হাবিবুর রহমান এবং জাকের পার্টির সাফরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল।
যশোর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার মাথ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দলোনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাকের পার্টির মাহবুব আলম, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায়।


যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, তৃণমূল বিএনপির অব: লে: ক: এম শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইইনুস আলী, জাকের পার্টির লিটন মোল্লা ও জাতীয় পার্টির অ্যাড. জহুরুল হক।


যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, কামরুল হাসান বারী, হুমায়ুন সুলতান ও আমজাদ হোসেন লাভলু। এছাড়া তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির এমএ হালিম।


যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম, আজিজুল ইসলাম, এইচ,এম আমির হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান।
যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও স্ব- স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করেছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.