Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক: রাত পোহালেই ঈদুল ফিতর। এর পরপরই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। অতীতে ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মাথায় রেখে এবার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুটি প্রধান বড় উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বেশিরভাগ সদস্যদের ছুটিও শিথিল করা হয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন করতে পারে সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে, জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উৎসবকেন্দ্রিক ঢাকাসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নজরদারি বাড়ানো হয়। এ বছরও কাছাকাছি সময়ে দুটি বৃহৎ উৎসব ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদরদপ্তর থেকে জেলা পুলিশ…

Read More

বাংলার ভোর ডেস্ক: দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার। ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু…

Read More

বাংলার ভোর ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুই মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাদের সম্মানি ভাতা ও অন্যান্য সুবিধা বিদ্যমান সিটি করপোরেশন আইন দ্বারা নির্ধারিত হবে। এর আগে ২০২৩ সালের ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আবারও তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২০০৮ সালে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে ১৮ দলীয় জোটের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য…

Read More

কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হোসনে আরা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবা‌ড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোসনে আরা মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরার সন্তা‌ন তাকে বা‌ড়িতে রেখে খুলনায় গিয়ে‌ছিলেন। পরে সন্ধ্যায় বা‌ড়িতে এসে দেখেন তার মায়ের ঘরে তালা লাগানো। এরপর মাকে খোঁজাখু‌জি করে কোথাও না পেয়ে পুলিশকে খবর দেন। কয়রা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে গেট ভেঙে…

Read More

বাংলার ভোর ডেস্ক মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা করছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন। ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা…

Read More

♦ জেলা মডেল মসজিদে নারীদের প্রথম ঈদের নামাজের জামায়াত ৮টা ১৫ মিনিটে বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার ৮২টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের নামাজ শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে ৯টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৮টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়,…

Read More

কলীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহবায়কসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে তিনজনকে যশোরে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন- পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, আক্তার হোসেন, শিপন হোসেন, আশরাফুল ইসলাম ও সজিব হোসেন। বাকিদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, নদীপাড়া এলাকার লোহার পুরাতন জিনিসের জিনিসপত্র ক্রয়-বিক্রয় করেন। বিকালে এলাকার এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এ সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে…

Read More

শালিখা প্রতিনিধি মাগুরা শালিখার সাবলাট খালপাড় মাদরাসা প্রাঙ্গণে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর তালখড়ি ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম ইসলাম নাদিম। প্রধান অতিথি ছিলেন সংঘঠনের মাগুরা জেলা শাখার সভাপতি আ. সালাম জায়েফ। বক্তব্য রাখের মাওলানা আব্দুর রহমান, ইউনুস আলী মন্ডল, মুহাব্বত আলী, রাজিব হুসাইন, মুহাম্মাদ খালিদ প্রমুখ। সম্মেলনে মুহাম্মাদ ইব্রাহিম ইসলাম নাদিমকে সভাপতি, মুহাম্মাদ সুমন হোসেনকে সহ সভাপতি ও মুহাম্মাদ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদকের মনোনীত করা হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে সোমবার যশোর শহরের বেজপাড়া কলোনী মসজিদ এলাকায় ৫০জন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়। আলোর দিশারী পাঠশালা এবং জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বৃষ্টি তিনি উপস্থিত থেকে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক ও মেহেদী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান, সম্পাদক আফসানা ইয়াসমিন, সাধারণ সদস্য শাকিলা পারভিন, রিতা আফরোজ, রুপা প্রমুখ। ঈদের এই উপহার পেয়ে শিশুরা…

Read More