Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৩

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পরিষদ জয়ী

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছেন। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ও আওয়ামী আইনজীবী পরিষদের দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারকে বিএনপি থেকে বহিষ্কার
বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমির্থত প্যানেলের কাজী মো. একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মো. মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. আব্দুর রশিদ বিম্বাস পেয়েছেন ১৩০ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে আব্দুল খালেক-১, সহসাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম সোহানুর জোয়ার্দ্দার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ জয়ী হন।
সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস শুক্রবার দুপুরে জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.