বাংলার ভোর প্রতিবেদক: নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামসহ যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫১ নেতা–কর্মীকে কারাগারে রয়েছে। এবার তাদের ঈদ কাটছে যশোর কেন্দ্রীয় কারাগারে। এজন্য পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের মধ্যেও ঈদের আনন্দ ম্লান হয়েছে বলে জানিয়েছেন। গত ৩১ মার্চ নেতাকর্মীরা যশোর জেলা দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা ৫১ নেতা–কর্মীর মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মুনীর আহমেদ সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নিতে আসেনি মানুষকে দিতে এসেছে। মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা আওয়ামী লীগের অঙ্গীকার। আওয়ামী লীগকে বার বার নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক প্রত্যাশা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ রেহানা ও নিজের পক্ষ থেকে তাদের সবার পরিবারকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আনন্দের এসময় নিজের পরিবারকে সময় দেওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধুকন্যা। নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি আহ্বান করেছিলাম, ইফতার পার্টি না করে জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য। আপনারা আমার ডাকে সাড়া…
প্রতীক চৌধুরী : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে যশোরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সোয়া ৮টায় যশোর জেলা মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদা জায়গায় একই সঙ্গে জামায়াতে ঈদের নামাজ আদায় করেন। নারীরা জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি। অনেকেই বলেছেন, মডেল মসজিদেই প্রথম তারা জামায়াতের ঈদের নামাজ আদায় করলেন। সকাল ৮টায় যশোর ঈদগা ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে হাজারো মুসল্লি অংশ…
বাংলার ভোর প্রতিবেদক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে যশোরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সোয়া ৮টায় যশোর জেলা মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদা জায়গায় একই সঙ্গে জামায়াতে ঈদের নামাজ আদায় করেন। নারীরা জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি। অনেকেই বলেছেন, মডেল মসজিদেই প্রথম তারা জামায়াতের ঈদের নামাজ আদায় করলেন। সকাল ৮টায় যশোর ঈদগা ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে হাজারো মুসল্লি অংশ…
বাংলার ভোর ডেস্ক: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে পৃথক পৃথক বাণীতে এই শুভেচ্ছা জানান তারা। রাষ্ট্রপতিতার বাণীতে বলেন, মাসব্যাপী সিয়াম-সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এদিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডূকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, সাম্য…
বাংলার ভোর ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ । ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন। মঙ্গলবার দেশের কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে । মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ বাসস’কে বলেন, নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু এদিন চাঁদ দেখা…
বাংলার ভোর প্রতিবেদক: নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামসহ যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫১ নেতা–কর্মীকে কারাগারে রয়েছে। এবার তাদের ঈদ কাটবে যশোর কেন্দ্রীয় কারাগারে। এজন্য পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের মধ্যেও ঈদের আনন্দ ম্লান হয়েছে বলে জানিয়েছেন। গত ৩১ মার্চ নেতাকর্মীরা যশোর জেলা দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা ৫১ নেতা–কর্মীর মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মুনীর আহমেদ সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামে নেশা করতে নিষেধ করার জেরে ক্ষিপ্ত হয়ে আপন ভাতিজার দায়ের কোপে রক্তাক্ত জখম হয়েছেন চাচা। ৯- এপ্রিল বিকেলে সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামের মাঝের পাড়ার আব্দুল মালেক ভাইপো নাসির উদ্দীনকে ঋণ করে নেশা করতে নিষেধ করায় নাসির তার উপর ক্ষিপ্ত হয়। তারপর থেকে সুযোগের অপেক্ষায় থাকা নাসির ঘটরনার দিন আব্দুল মালেক ফার্মের জন্য মুরগির বাচ্চা কিনতে টাকা নিয়ে বাড়ি থেকে কন্যাননগর যাওয়ার পথে আমতলা মোড়ে পৌঁছালে ভাইপো নাসির ও অপর চাচা মকুল হোসেন পাওনা টাকা নিয়ে বাকিবিতন্ডায় লিপ্ত। এ সময় ইসমাইল গোলযোগ করতে নিষেধ করায় বড় ভাই জয়নাল ও তার ছেলে নাসির…
সাতক্ষীরা সংবাদদাতা ১৯৯০ সালে পবিত্র ঈদ উল ফিতরে বাড়িতে সেমাই না আনাকে কেন্দ্র করে অভিমানে বাড়ি ছেড়েছিলেন রফিকুল ইসলাম। এরই মধ্যে পেরিয়ে গেছে ৩৪টি বছর। আবার এসেছে ঈদ-উল-ফিতর। অভিমান ভেঙ্গে বাড়ি ফিরেছেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈশ^রকাটি গ্রামের মতলেব সরদ্দারে বড় ছেলে রফিকুল ইসলাম। ১৯৯০ সালে রোজার ঈদে সেমাই না আনাকে কেন্দ্র করে বাবা-মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান রফিকুল ইসলাম। সেই থেকে কুমিল্লার মুরাদপুর উপজেলার চুলুরিয়া গ্রামে বসবাস করতেন। সেখানে বিয়ে করে সংসার পাতেন, রয়েছে ১ ছেলে ও দুই মেয়ে। রফিকুল ইসলামের ছোট ভাই মহিদুল সরদ্দার বলেন, আমার বড় ভাই ঈদের দিন আব্বা সেমাই না আনার…
সাতক্ষীরা সংবাদদাতা সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। বুধবার সকাল আটটায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি পাঞ্জাখানা মসজিদে মাওলানা মাহবুবুর রহমানের ইমামতিতে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ২৩ জন মুসল্লী এই ঈদের জামাত নামাজে আদায় করেন। এছাড়া সাতক্ষীরা সদরের বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৪০/৫০ জন মুসুল্লি। এবছর জেলা সদরের বাউকোলা, ভাড়ুখালী, তলুইগাছা, তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া, পাইকগাছা,খলিলনগর এলাকার মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন আজ। ভাড়ুখালি পাঞ্চাখাম মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে…
