নিজস্ব প্রতিবেদক
যশোরে শহরের একটি অভিযাত হোটেল থেকে ধাতব কৃষ্ণ মূর্তি নিয়ে প্রতারণার সময় আব্দুর রাজ্জাক (৫৮) ও রুহুল কুদ্দুস (৫৩) নামে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হলেও শনিবার বিকেলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককরা হলেন, শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও ঝিকরগাছা উপজেলার নাভারন গ্রামের রুহুল কুদ্দুস। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ধাতব পদার্থের মূর্তি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আসামিরা ওই মূর্তি দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। এ খবরের ভিত্তিতে এসআই মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করে। যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে
শিরোনাম:
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
