Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
  • যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
  • মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ
  • মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা’ প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ
  • জুলাই স্মৃতিস্তম্ভে আ#গুন : যশোরে দুই পুলিশ ক্লোজড
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ২শ’ টাকা মিলছে ১শ’ টাকার স্ট্যাম্প

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর (যশোর) প্রতিনিধি
গত দেড় মাস ধরে যশোরের অভয়নগর উপজেলায় ৫০ ও ১০০ টাকার স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে। এর ফলে নন-জুডিশিয়াল স্ট্যাম্প কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। ১০০ টাকার স্ট্যাম্পের জন্য নেয়া হচ্ছে ২০০ টাকা। গত বৃহস্পতিবার উপজেলার সাবরেজিস্ট্রি অফিস ও নওয়াপাড়া দলিল লেখক সমিতি চত্বর ঘুরে স্ট্যাম্প সংকট ও বাড়তি দামের এমন তথ্য পাওয়া যায়।
নওয়াপাড়া দলিল লেখক সমিতির আওতায় ৯ জন স্ট্যাম্প ভেন্ডার রয়েছেন। এর মধ্যে কিছু অসাধু স্ট্যাম্প ভেন্ডার সিন্ডিকেট তৈরি করে সংকট দেখিয়ে তা দ্বিগুণ দামে বিক্রি করছেন। ৫০ টাকার স্ট্যাম্প ৭০ টাকা, ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন।
স্ট্যাম্প কিনতে আসা নওয়াপাড়ার হান্নান রহমান, বুইকারা গ্রামের শেখ ফজর আলী, একতারপুরের কওসার আলী মোল্যা জানান, ব্যবসার জন্য নতুন দোকানঘর ভাড়া নিয়েছি। চুক্তিপত্র করতে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প প্রয়োজন। তিন দিন ঘুরে দ্বিগুণ দামে সংগ্রহ করতে হয়েছে। নওয়াপাড়া বাজারের মনির শেখ বলেন, অভয়নগরে না পেয়ে যশোর থেকে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প ৩৯০ টাকায় কিনতে হয়েছে।
নওয়াপাড়া দলিল লেখক সমিতি চত্বরের স্ট্যাম্প বিক্রেতা রবিউল ইসলাম বলেন, অন্য এলাকা থেকে বেশি দামে কেনার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্ট্যাম্প বিক্রি করা হচ্ছে।
নওয়াপাড়া দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ক্রয় খরচ বেশি হওয়ায় একটু বাড়তি দামে তা বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, অভিযোগ পেলে সেই ভেন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

    November 2, 2026

    যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত

    November 2, 2026

    মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.