Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ২০১৭ থেকে ২০২১ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ই এপ্রিল) সূর্যোদয় নামে স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত স্কুল থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম। যে সব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সুরাইয়া ইয়াসমিন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), আফিয়া সুলতানা মিম (আর্মড ফোর্স মেডিকেল কলেজ), শোভন নন্দী (সাতক্ষীরা মেডিকেল কলেজ), শুভ সাহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রলয় সিংহ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), জি এম সাইফুল ইসলাম (রাজশাহী…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ব্যাপারে সহকারী উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, আব্দুস সামাদ, ইমদাদুল হক, এসএম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল্লাহ-নূর-আল আহসান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে- সুমন সাহা, পলাশ কুমার…

Read More

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুরে মনিকা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে টিপু সুলতান (৩০) নামের এক পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূ মনিকা খাতুন উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্কে দুই বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। পালিয়ে বিয়ে করায় টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতেন। এরই মধ্যে এক বছর আগে টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীমের (১৮) সাথে বিয়ে পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পিত্রালয়েই থাকতেন টিপু। গত ১৩ এপ্রিল টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৯নং সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ২০০ ফুট ভাঙনের পরও কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে নতুন করে ভাঙনের আশংকায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের এমদাদুল হক ও মজিদ মালি জানান, সম্প্রতি গাবুরার মেগা প্রকল্প বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। এরই মধ্যে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে কোন জিওব্যাগ দেয়া হয়নি। এ কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়িতে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমাণ প্রায় ২০০ ফুট। পানি উন্নয়ন বোর্ড ও…

Read More

পাইকগাছা প্রতিনিধ টাকার জন্য চিকিৎসার অভাবে একটি তরতাজা প্রাণ আজ দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার অপেক্ষায়। পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের হতদরিদ্র জাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী জামিলা বেগমের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন খুলনা মেডিকেল, আদদ্বীন হাসপাতাল সর্বশেষ ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন অতিদ্রুত তার একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এতে প্রায় পনের লাখ টাকার মত খরচ হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্ত দরিদ্র জাইদুল তার সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে দীর্ঘদিন ধরে স্ত্রীর চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব। স্ত্রীকে…

Read More

বাংলার ভোর ডেস্ক উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও মেলাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে বাংলার নববর্ষ ৪১৩১। সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। ১৪ এপ্রিল জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও বৈশাখের গান এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপি বৈশাখী মেলার ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় অতিথি ছিলেন পুলিশ সুপার…

Read More

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ঈদ পুনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৩ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরির সেমিনার রুমে ঈদ পূনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মারুফ হোসেন মিলনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সচিব মননজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএসএসটির উপদেষ্টা ও উপজেলা সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, এসএসএসটির পরিচালনা পরিষদের সদস্য ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, এসএসএসটির উপদেষ্টা ও আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের প্রভাষক বিপ্রকাশ মন্ডল, ব্যবসায়ী ও এসএসএসটির উপদেষ্টা আনিসুর রহমান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ বরণ করা হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে শহরের টাউন হল ময়দানে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। এর আগে টাউন হল রওশন আলী মঞ্চে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, জিলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তিন দশক পর যশোরে ১০ দিনব্যাপি বৈশাখী মেলা করা হয়েছে। শনিবার বিকেলে শহরের টাউন হল ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। আগামি ২২ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। দশ দিনব্যাপি মেলায় গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশাখী মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, যশোর ইন্সটিটিউটটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরের রাজঘাটে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু (৫০) ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্তায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. কবির হোসেন জানান, শুক্রবার রাত নয়টার দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে চা পান করছিলেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া। এসময় মোটরসাইকেলযোগে আসা দুইজন সন্ত্রাসী তাদের ওপর পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি…

Read More