Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক: রোজা শেষে এসেছে খুশির ঈদ। উৎসবের এই কয়েকদিন সবার বাড়িতেই রান্না করা হয় বিভিন্ন মজাদার খাবার। আত্মীয়তা ও সম্প্রীতি রক্ষায় একে অন্যের বাড়িতে গিয়ে খাওয়া হয় নানা পদের খাবার। আর রোজার শেষে হঠাৎ এতো মুখরোচক খাবার খাওয়ার ফলে তা হজমপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ফলে ঈদের দিন বা এর পরে অনেকেরই বদ হজমের মতো সমস্যা দেখা দেয়। তাই ঈদের পরে বদ হজম এড়াতে আপনাকে কিছু কাজ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক- পরিমাণমতো খাওয়া ঈদের পরে নানা পদের খাবার আপনার সামনে থাকলেও খেতে হবে পরিমিত। অনেকে মজাদার খাবার সামনে পেলে লোভ সামলাতে না পেরে বেশি খেয়ে ফেলেন। এরপর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা: ঈদের দিন আব্বা সেমাই না আনার কারণে মায়ের সঙ্গে রাগ করে ৩৪ বছর আগে বাড়ি ছাড়েন রফিকুল (৬১)। এত বছর পর সোমবার তিনি ঘরে ফেরেন। এবার ঈদে তিনি মায়ের হাতে সেমাই খেয়েছেন। ১৯৯০ সালে ঈদুল ফিতরে রফিকুল ইসলামের বয়স তখন ২৭ বছর। এই ঈদের প্রধান অনুষঙ্গই থাকে সেমাই। কিন্তু বাবা সেমাই কেনেননি। সেই অভিমানে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হন তিনি। এরই মধ্যে পেরিয়ে গেছে ৩৪টি বছর। আবার এসেছে ঈদুল ফিতর। এতো বছর পর অভিমান ভেঙে বাড়ি ফিরেছেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈশ্বেরকাটি গ্রামের মতলেব সরদারের বড় ছেলে মো. রফিকুল ইসলাম। রফিকুল অবশ্য এর মধ্যে বিয়ে করে সংসার পেতেছেন।…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় বন্ধুদের জোরাজুরিতে অতিরিক্ত মদপানে হামিম নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামিম (১৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের দক্ষিণপাড়ার কৃষক মহিবুল ইসলামের ছেলে। সে স্থানীয় আরাফাত হোসেন স্মরণী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে হামিম ছিল দ্বিতীয়। এদিকে মৃত্যুর পর সদর হাসপাতাল থেকে হামিমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। হামিমের নানা মিনাজ উদ্দিন বলেন, সোমবার (৮ এপ্রিল) রাতে ৮ বন্ধু…

Read More

বাংলার ভোর ডেস্ক: চলচ্চিত্রপ্রেমীদের কাছে সুচিত্রা সেন আজও স্বপ্নের নায়িকা। বাঙালি মননে উত্তম কুমার যদি আবেগের নাম হয়, সুচিত্রা সেন তাহলে রোমান্টিসিজমের প্রতীক বলে বিবেচিত। গত ৬ এপ্রিল মহানয়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী ছিল। এ উপলক্ষ্যে নতুনরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট সিনেমা। কেএলআই ‘ক্লিক’ ওটিটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি সিনেমা দেখতে পাবেন ইউজাররা। সেগুলো হলো – ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং…

Read More

কুষ্টিয়া সংবাদদাতা: বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পার্বত্য জেলা বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন বা কেএনএফকে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, এদেশে একসময় বাংলা ভাইসহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিল, তাদের যেভাবে নির্মূল করা হয়েছে এদেরকেও ঠিক সেভাবেই নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পেছন থেকে কারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা। বিএনপির সমালোচনা…

Read More

বাংলার ভোর ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে ওএমআর শিট মূল্যায়ন শেষে এ ফল প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে। এনটিআরসিএ কর্মকর্তারা জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উত্তরপত্র মূল্যায়নের কাজ দেওয়া হবে। এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেছেন, চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা…

Read More

বাংলার ভোর ডেস্ক: দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সব ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১ এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। তিনি বরেন, আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা-দুঃখ-গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় বলেন, ‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ! এসো হে নতুন।’ শুভ নববর্ষ। রোববার (১৪ এপ্রিল) সারাদেশে উদযাপিত হবে…

Read More

মনিরামপুর (যশোর) প্রতিনিধি যশোরের মনিরামপুরে ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে বখাটে দুই যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। এ সময় প্রেমিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে মনিরামপুর থানা-পুলিশ গিয়ে প্রেমিক যুগলকে উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভোজগাতী গ্রামের মখলেছুর রহমান (৩৮) ও পারভেজ হোসেন (২৬)। নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আজ দুপুরে এক যুবক এক নারীকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসে। তারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে চার বোতল বিদেশি মদসহ আনিসুজ্জামান আনিস নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে যশোরের আসাদুজ্জামান ওরফে বুনো আসাদের ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় শহরের বেজপাড়া বনানী রোড থেকে তাকে আটক করা হয়। এসময় মুরগীর বাক্স থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিজের বসতবাড়িতেই মদ বিক্রি করছে আনিস। এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মুরগীর বাক্সে বিশেষভাবে লুকায়িত অবস্থায় চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তিনি জানান, প্রাথমিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামসহ যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫১ নেতা–কর্মীকে কারাগারে রয়েছে। এবার তাদের ঈদ কাটছে যশোর কেন্দ্রীয় কারাগারে। এজন্য পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের মধ্যেও ঈদের আনন্দ ম্লান হয়েছে বলে জানিয়েছেন। গত ৩১ মার্চ নেতাকর্মীরা যশোর জেলা দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা ৫১ নেতা–কর্মীর মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মুনীর আহমেদ সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির…

Read More