Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২, ২০২৩

প্রার্থী হয়ে বহিস্কৃত হলেন কৃষক লীগ নেতা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হওয়ায় বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন মুঠোফোনে এ তথ্য জানান। সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যাপক আলোচিত-সমালোচিত হন কৃষক লীগ নেতা রেজাউল ইসলাম রাজু। তিনি নিজেকে সাংবাদিক এবং বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরামের মহাসচিব হিসেবেও পরিচয় দেন।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমে শেষে সাংবাদিকরা তার কাছে দলের জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ শীর্ষ নেতাদের নাম জানতে চাইলেও তিনি বলতে পারেননি। বলতে পারেননি জেলা কার্যালয়ের ঠিকানাও।
বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। স্থানীয়ভাবে প্রচার আছে, কৃষক লীগ নেতা রেজাউল মূলত আওয়ামী লীগের ‘ডামি প্রার্থী’ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সাংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য রেজাউল ইসলাম রাজুকে বহিস্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের সাথেও কথা হয়েছে। তাকে বহিষ্কারের বিষয়টি অবহিত করে কেন্দ্রে লিখিতভাবে জানানো হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.