কালীগঞ্জ প্রতিনিধি দুইদিন ব্যাপী এক ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘আকিজ ইস্পাত ভূষনিয়ান কাপ ২০২৪’ দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। শনিবার দিবাগত রাত ৩ টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ২০১৭ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০২২ ব্যাচের দলটি। খেলা শেষে রাত সাড়ে ৩ টায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও আকিজ ইস্পাত গ্রুপের সিইও গালিব মোহাম্মদ তুষার। এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। উল্লেখ্য, ভূষণ বিদ্যালয়ের এসএসসির ১৯৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচসহ…
Author: banglarbhore
কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান ভাইস-চেয়রম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও বাংলাদেশ জামায়াতে…
সাতক্ষীরা সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন। শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান। পদত্যাগপত্র জমা দেয়ার সময় তার সাথে ছিলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল…
মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, জেনারেল শিক্ষার পাশপাশি সকলের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। এজন্য সকল মুসলিম ভাই তাদের সন্তানদের আরবী শিক্ষাও গ্রহণ করাবেন। সোমবার সন্ধ্যায় মণিরামপুরের আগরহাটিস্থ মাদরাসাতু ইয়াকুব ইবনে জাবেদ লিল উলুমিশ শারইয়্যাহ মাদ্রাসা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাদ্রাসার মুহতামিম আশফাকুল আনোয়ার ইয়ামিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের পিতা জাবেদ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, এমপির ভাই বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামিয়ার, কবি ও লেখক অলিয়ার রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, মাদানীনগর মাদ্রাসার…
সাতক্ষীরা সংবাদদাতা পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বাণিজ্যিক কার্যক্রম শুরুর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত ১০ এপ্রিল (বুধবার) থেকে ১৪ এপ্রিল (রবিবার) পর্যন্ত টানা ৫ দিন এ বন্দরের সবধরনের আমাদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এসময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে গত ১০ এপ্রিল থেকে ১৪…
সাতক্ষীরা সংবাদদাতা স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিউটিশিয়ান ইরানী আফরোজ তানু (২৭)। রোববার সাতক্ষীরা শহরের কামালনগরের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন ওই নারী। জানা যায়, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়া ওঠেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে বিউটি পার্লার পরিচালনাকারী ইরানী আফরোজ। বিভিন্ন বিষয়ে দুই স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর। রোববার বিকেলে দুই সন্তানকে বাইরে রেখে বাড়িতে এসে দ্বিতীয় স্বামী আকমল হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ ও সাবেক রাজনীতিক উপজেলার তখলপুর গ্রামের কৃতি সন্তান কাজী ফয়জুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহে……রাজেউন)। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। পরিবারের সূত্রে জানা গেছে, নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কাজী ফয়জুর রহমান। রোববার তাঁর শারীরিক অবস্থার বেশি অবনতি হলে ঢাকার শ্যামলীস্থ বাসা থেকে এনআইসিভিডিতে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর শ্যামলীস্থ শিশু পল্লী জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজগ্রামে নেয়া হয়। মঙ্গলবার সকাল ৮ টায় শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর…
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ (প্রথম ধাপের) নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত যশোরের মণিরামপুরে ১৯ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন ও ফজলুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, শরিফুল ইসলাম, আব্দুল হক, লিয়াকত আলী, মুনজুর আক্তার, সন্দীপ ঘোষ ও ফরহাদ হোসেন। মহিলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে সোমবার সকাল থেকে কয়লা অপসারণ শুরু করা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু করা হয়েছে। সোমবার সকাল থেকে খননযন্ত্র দিয়ে ডুবে থাকা কার্গো জাহাজ থেকে কয়লা তুলে বাল্কহেডে বোঝাই দেয়া হয়। পরে ওই কয়লা নওয়াপাড়ায় ভৈরব নদের অন্য ঘাটে নেওয়া হয়। কার্গোর মাস্টার বলেন, ভাটার সময় জাহাজ থেকে কয়লা নামানো হচ্ছে। জোয়ার এলে কয়লা নামানো বন্ধ রাখতে হচ্ছে। এর আগে গত শনিবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় কয়লাবোঝাই এমভি সাকিব বিভা-২ কার্গো জাহাজের তলা ফেটে তা ভৈরব…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে রেকর্ডসংখ্যক যাত্রী পারাপার হয়েছে। ঈদের দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পাঁচ দিনে দুই দেশের ৩২ হাজারের বেশি মানুষ যাতায়াত করেছেন, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ছয় গুণ বেশি। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছেন বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টের কর্মীরা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে দুই দেশের ইমিগ্রেশনে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বিশেষ করে পেট্রাপোলে ভোগান্তি বেশি হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল ঈদের দিনের পর সোমবার বেলা দুইটা পর্যন্ত পাঁচ দিনে মোট ৩২ হাজার ২৮৩…
