বাংলার ভোর প্রতিবেদক স্বাধীন প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাস্ট্র গঠন এবং ইসরাইলকে সন্ত্রাসী রাস্ট্র হিসেবে ঘোষণার দাবিতে আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শহরের সার্কিট হাউজ রোডে মঙ্গলবার প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক ও সুপ্রিম কাউন্সিলের অন্যতম সদস্য বেনজীন খান ও আকতার ইকবাল টিয়া, সদস্য হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম এক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার এই আলেচনা সভা কিভাবে সফল করা যায় সে ব্যাপারে কার্যকরি উদ্যোগ গ্রহণ করেন।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক অবশেষে যশোর জেনারেল হাসপাতালের দুর্নীতিবাজ আলোচিত স্টোর কিপার সাইফুল ইসলামকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। মঙ্গলবার তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। স্বাস্থ্য বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক ডাক্তার মনজুরুল রশিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে মণিরামপুর বদলি করা হয। যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আলোচিত স্টোর কিপার সাইফুল ইসলামকে গত ৯ এপ্রিল জনস্বার্থে বদলির আদেশ দিয়ে এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। প্রসঙ্গত, গত ১৪ মার্চ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-৩ আসনের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলওয়ে স্টেশন থেকে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার পিতা আব্দুল মজিদের খোয়া যাওয়া মোবাইল রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। টিকিট কাউন্টারে টিকিট কটার সময় তার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোনটি পকেট থেকে পড়ে যায়। যশোর রেল স্টেশনে ট্রেনের টিকিট কাটতে এসে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি সিসি ফুটেজ দেখে মাত্র এক ঘন্টার মধ্যে ফিরে পান মোবাইল মালিক আব্দুল মজিদ। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসের তড়িৎ পদক্ষেপে হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেয়ে পুলিশের পদক্ষেপকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মজিদ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর রেল স্টেশন টিকিট কাটতে আসেন শহরের রেলগেট এলাকার আব্দুল মজিদ নামে এক ব্যক্তি।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গাঁজা বিক্রির সময় পিয়াস হোসেন নামে এক যুবককে পুলিশ আটক করেছে। তিনি ঝিকরগাছা উপজেলার চাপাতলা মির্জাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কোতয়ালি থানায় মামলা হয়েছে। চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফাঁড়ির এক এএসআই গোপন সূত্রে খবর পায় সদর থানার গোয়ালদাহ বাজার এলাকায় জনৈক গাঁজা বিক্রেতা গাঁজা নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টায় সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী গাঁজা বিক্রেতা পালানোর চেষ্টার এক পর্যায়ে আটক হয়। তার কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক পিয়াসকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার বসন্ত কুমার সড়কের একটি ভাড়া বাসা থেকে আশিকুর রহমান হৃদয় নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি একই এলাকার মনি মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি। নিহতের স্ত্রী পিয়া বেগম জানান, ঈদের আগের দিন সংসারে অশান্তি হলে তিনি বাপের বাড়ি চলে যান। ঈদের দিন শ্বশুর বাড়িতে (পিয়ার বাবার বাড়ি) গেলেও খাওয়ার পর আর দেরি করেননি আশিকুর। ঈদের দু’একদিন পরে গলায় ফাঁস নিতে পারেন। মঙ্গলবার প্রতিবেশিরা…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ প্রচন্ড তাপদাহে যশোরের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনের শুরুতে সূর্যের প্রখর উত্তাপে কর্মব্যস্ত মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে দিন পার করছে শ্রমজীবী, দিনমজুর মানুষেরা। তবে, চাকুরিজীবীদেরও ভোগান্তির শেষ নেই। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ঈদের ছুটি শেষে মানুষের কাজে ফেরার ব্যস্ততায় শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আবার তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তরের নিচে নেমে গেছে। শহরের অধিকাংশ টিউবওয়েলে সুপীয় খাবার পানি মিলছে না। গরমে স্বস্তির আশায় ঘর থেকে বেরিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে শিশু বৃদ্ধ সবাই। গরমে ঠান্ডা ও পানি জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত গরমের ফলে ডায়রিয়াসহ নানাবিধ রোগে অসুস্থ হচ্ছেন মানুষ। বয়স্ক ও শিশুদের…
বাংলার খেলা প্রতিবেদক জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার যশোর ভেন্যুর উদ্বোধনী ম্যাচে খুলনাকে গোল বন্যায় ভাসিয়েছে মাগুরা জেলা। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে খুলনার জালে ৭টি গোল দেয় মাগুরা। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াকওভার পেয়েছে নড়াইল। সাতক্ষীরা না আসায় তারা ওয়াকওভার পায়। আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক যশোরের মুখোমুখি হবে মাগুরা। ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় খুলনার ডি-বক্সের ভিতরে বল ছিল। তবে খুলনার গোলরক্ষকের কল্যাণে মাগুরার গোল পেতে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। ২৮ মিনিটে প্রথম গোলটি করেন প্রেমা রানী মন্ডল। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় মাগুরার তানিয়া খাতুন। তিনি ৩৮ মিনিটে আরও একটি গোল করে। এছাড়া গোল…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে দীর্ঘ প্রতীক্ষিত ‘সিংগাড়ী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল’ চালু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হাসপাতালে যোগদান করা ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এক যুগ পর হাসপাতালটি চালু হওয়ার কথা শুনে এনামুল হক বাবুল এমপিকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, ২০১২ সালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন হয়। এরপর হাসপাতালের কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। যশোর-৪ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের প্রচেষ্টায় হাসপাতালটি তার পরিপূর্ণতা ফিরে…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য তার মাকে লাঠি দিয়ে মারতে গেলেন স্বামী ইয়াম রহমান। তার স্বামীর বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার পাম হাউস গ্রামে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের লক্ষীনাথপুর গ্রামে রাজিয়ার বাবার বাড়িতে। রাজিয়ার মা আবিরণ বিবি জানান, তার মেয়ের জামাই ইয়াম রহমান গত (৮ এপ্রিল) তাদের বাড়িতে বেড়াতে আসে। আসার পর থেকে রাজিয়ার ডিপোজিট করা ১২ লাখ টাকার চেক তার হাতে তুলে দেয়ায় জন্য চাপ দিতে থাকে। গত (১৩ এপ্রিল) বিকেলে চেকটি তার জামাই ইয়ামের হাতে তুলে দিতে অস্বীকার করেন তিনি। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে বাজে ভাষায় গালিগালাজ…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপায় চড়কপূজা নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস নামে এক যুবক নিহতের ঘটনায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ এপ্রিল) রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয় আসামি হলেন শৈলকুপা উপজেলার ভগবান নগরের সজীব বিশ্বাস, বিজয় বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রশেনজিৎ বিশ্বাস, পলাশ বিশ্বাস। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (১৪ এপ্রিল) রাতে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়কপূজার অনুষ্ঠান নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপন বিশ্বাস ও শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও…
