Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৩

ঝিনাইদহে হানাদারমুক্ত দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঝিনাইদহ জেলা।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে পাকহানাদার বাহিনীর সাথে প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এ ছাড়া শৈলকূপা থানা আক্রমণসহ আবাইপুর, কামান্না, আলফাপুর ও গাড়াগঞ্জে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা দের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। জেলায় ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ২৭৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
দিনটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ ও পৌর মেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি

যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১ (ভিডিও সহ)

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.