শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে বুধবার সকাল ১০টায় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য কর্মসূচি ও মৎস্য অধিদপ্তরএর অর্থায়নে ও মৎস্য বিজ্ঞান অনুষদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজন উক্ত কর্মশালায় প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সভাপতিত্বে ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রোজেক্টের বিস্তারিত উপস্থাপনা করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডিওএফ খুলনা ডিভিশনের উপ পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর শোরজ কুমার মিস্ত্রি, গবেষক ডক্টর অভিনাশ মিস্ত্রি, চিংড়ি ঘের মালিক শেখ আফজালুর রহমান, নাজমুল হোসাইন, মিজানুর রহমান। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা…
Author: banglarbhore
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি আবু সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রভাষক মহাদেব কুমার কুন্ডু, শিক্ষক উৎপল কুমার রায়, ডা. এনসি ফৌজদার, হোসাইন আহমেদ, পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন ও মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অডিট অফিসার আব্দুল আজিজ।
কেশবপুর পৌর প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের কেশবপুরে তিনটি পদে ১৬ জন প্রার্থীর ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাদ যাওয়া দুই প্রার্থী হলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ওজিহুর রহমান। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, নাসিমা আকতার সাদেক, মফিজুর রহমান, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, আব্দুল্লাহ-নূর-আল আহসান, ওবায়দুর রহমান ও ইমদাদুল হক। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুমার মল্লিক, আব্দুল লতিফ রানা, সুমন…
মনিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলায় সাপের কামড়ে তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার এড়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই তরুণের নাম সাকিব হোসেন (২০)। তিনি এড়েন্দা গ্রামের উত্তরপাড়ার মোশাররফ হোসেনের একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন। জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ির সামনে নারকেল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলেন সাকিব। পাশেই ইঁদুর ছোটাছুটি দেখতে পেয়ে ইদুর ধরতে গর্তে হাত ঢুকিয়ে দেন সাকিব। এ সময় একটি বিষধর সাপ ওই তরুণের হাতে কামড় দেয়। তার চিৎকারে স্বজনরা তাকে এসে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপরে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে প্রদীপ কুমার মন্ডল (২৭) নামে এক যুবক। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার মুন্সীগঞ্জের জেলেখালী গ্রামের নিজ বাড়িতে গলায় ফাস দেন তিনি। এর আগে ভোর ৪টায় নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন তিনি। প্রদীপ মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে প্রদীপ খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমাতে যায়। বুধবার ভোরে তাকে ঘরের আড়ায় গলায় ফাস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো : বিদায় পাখি, তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে…
১৫ এপ্রিল রাত ১২ টায় যশোর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমূদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক: মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা, স্কুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সময় টিভির ১৩ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক গবেষক বেনজীন খান, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধরণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বর্তমান কমিটির নানা অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হারুন-বাচ্চু-মিঠু পরিষদ। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে দুর্নীতি মুক্ত রেফারি সমিতি গঠনের লক্ষ্যে তাদের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠন পরিষদের সহ-সভাপতি প্রার্থী খুরশিদ জাকির হোসেন। লিখিত বক্তেব্যে তিনি বলেন, বর্তমান কমিটি তিন বছর আগে বিজয়ী হয়ে সকল সদস্যদের গঠনমূলক মতামত নিয়ে এসোসিয়েশন পরিচালনার জন্য অঙ্গীকার করেন। কিন্তু এসবের কোন প্রতিফলন দেখা যায়নি। সময় যত গড়িয়েছে ততই তারা নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। প্রথমে গত নির্বাচনে বর্তমান কমিটির বিপক্ষে যারা নির্বাচন করেছিল বা…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে সংসদ সদস্যের কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদীর স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, সহ-সাংগঠিক সম্পাদক ও দৈনিক সন্ধাবানীর সাতক্ষীরা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার নাজমুল আলম মুন্না, নির্বাহী সদস্য দৈনিক সত্যপাঠের সাতক্ষীরা প্রতিনিধি আলি হোসেন, সাংবাদিক শেখ মিজানুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মাছুম বিল্লাহ, দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিনিধি শেখ আলি ইমরান, শিক্ষক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় যশোর কালেক্টারেট সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন অফিসের ডাক্তার রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ…
