Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

হারানো শিশু ফিরে পেয়েছে পরিবার

banglarbhoreBy banglarbhore6 December, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার নিজ বাড়ি থেকে গত এক মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশু ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের দীর্ঘ এক মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা পরিবারটির সদস্যরা। রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।
শিশু রায়হানকে চার দিন আগে নাভারণ রেলস্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পান। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রায়হানের পরিবার জানান, গত এক মাস আগে তিনি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানায় শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা, আনসার সদস্য সহ সহযোগী সকলকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.