Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৩

যশোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা ঘাতক ওই স্বামীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার বুইকারা গ্রামে রফিকের বাড়ি সামনের সড়কে। ওই স্বামী গুয়াখোলা বস্তি এলাকার আলামিন ফারাজী (৩০)।
ঘটনার দিন স্ত্রী মেঘলা বেগমের সাথে আলামীন ফারাজীর বাড়িতে ঝগড়া হয়। একপর্যায়ে আলামিন স্ত্রীকে ছুরি নিয়ে তাড়া করে। পরে বুইকারা গ্রামের রফিকের বাড়ি সামনের সড়কে স্ত্রীকে ধরে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা মেঘলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করেন। মেঘলা বেগম গরুহাট এলাকার পান্নু শেখের মেয়ে। তিনি তেঁতুলের আড়তের শ্রমিক হিসেবে কাজ করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. বাহারুল ইসলাম জানান, মেঘলা ছুরিকাঘাতে আহত হয়েছে। গুরুতর হওয়ার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.