সাতক্ষীরা সংবাদদাতা জলবায়ু অভিঘাত মোকাবেলা করে অভিযোজন শীলতা বৃদ্ধি ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে সাতক্ষীরায় কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশলায় উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন। উপকূলীয় উক্ত দুই উপজেলায় বসবাসরত দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থান, টেকসই গৃহনির্মান, সামাজিক বনায়ন ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার উপর বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. ফজলে রাব্বি ছাদেকের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময়…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরা-সদর উপজেলায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই দলীয় মনোনয়ন পত্রটি মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মশিউর রহমান বাবু সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র। এরই মধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদর উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এছাড়াও মশিউর রহমান বাবুর পক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষসহ মাঠে নেমেছেন জেলা জাতীয় পার্টিসহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারুণ্যের গণজোয়ার…
কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ^াসের ওয়ারেশগণ জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহ¯পতিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাসের ভাইপো উপজেলার মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম রিপন বলেন, ১৯৪৪ সালে কেশবপুর মৌজার হাল ৬৪৫ ও ৬৪৬ দাগে ৩৫ শতক জমির মালিক তারা প্রসাদ ২০৩৪ নং রেজিঃকৃত পাট্টা দলিলমূলে বীর মুক্তিযোদ্ধা শহীদ দৌলত বিশ্বাসের পিতা ইব্রাহিম বিশ্বাসের কাছে হস্তান্তরসহ দখল বুঝে দেন। ইব্রাহিম বিশ্বাস উক্ত দলিলমূলে নালিশী ২৭১ নং দাগের ৩৫ শতক জমি ৩ ছেলে গহর আলী, অহর আলী, বাকের…
কেশবপুর প্রতিনিধি কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তবে মাছের ঘেরের সৃষ্ট জলাবদ্ধতায় ১ হাজার ৪৩০ হেক্টর জমিতে ধানের আবাদ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ৭২৫ মেট্রিক টন ধান কম উৎপাদন হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। পুরো উপজেলায় এবার হাইব্রিড ছাড়াও উফশী ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৫০, ব্রি-ধান-৬৩, ব্রি-ধান-৭৪, ব্রি-ধান-৮৮ ও ব্রি-ধান-১০০ জাতের ধানের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৫‘শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ধানের উৎপাদন ধরা হয়েছিল ১ লাখ ১ হাজার ৩০৭ মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলেও মাছের ঘেরের সৃষ্ট…
শ্যামনগর প্রতিনিধি সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। শ্যামনগর থানা পুলিশের আয়োজনে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. হাসানুজ্জামান বিপিএম,পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, নীলডুমুর ১৭ বিজিপির সহকারী পরিচালক শাহ খালিদ ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া খাতুন পিংকি। এছাড়াও উপজেলা কৃষি, মৎস্য, শিক্ষা, এলজিইডি কর্মকর্তা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির…
বাংলার ভোর ডেস্ক “প্রণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আমাদেও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত : অভয়নগর অভয়নগর সংবাদদাতা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক আবু…
ভি পি ইলিয়াস গরমের শুরুতেই হাত পাখা তৈরির কাজে ব্যস্ত হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শিওড়দাহ গ্রামের মধ্যপাড়ার জিন্নাহ, ফারুক, রুস্তম ও মিলনের পরিবারের সদস্যরা। এলাকার মানুষ মধ্যপাড়াকে ‘হাতপাখার গ্রাম’ হিসেবে চিনে থাকেন এলাকাবাসী। এখান থেকেই ঢাকা, যশোর, সাতক্ষীরা অঞ্চলে তৈরি তালপাতার হাতপাখা সরবরাহ হয়ে থাকে। ফরিদপুর জেলা থেকে তালের পাতা কিনে নিয়ে আসতে হয়। পাঁচজনের হাতের ছোঁয়ায় তৈরি হওয়া হাতপাখাটি মানুষের হাতে পৌঁছায়। প্রতিটি তালের হাতপাখা ২৫ থেকে ২৮ টাকা দরে পাইকারিতে বিক্রি করে থাকেন। যা শহরের মানুষ ৫০ থেকে ৯০ টাকা পর্যন্ত দরে কিনে থাকেন। যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওড়দাহ গ্রামের (মধ্যপাড়া) ‘হাতপাখার গ্রাম’ এলাকায় সরেজমিনে গিয়ে তথ্যগুলো…
বাংলার ভোর ডেস্ক বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রয়েছে। ঝিকরগাছা নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা জানান বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও প্রিন্স আহমেদ, সাংবাদিক আতাউর রহমান জসি, উপাধ্যক্ষ…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের দুটি উপজেলা মণিরামপুর ও কেশবপুরে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও এক প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিছুর রহমান তাদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। বাতিল হওয়া তিন প্রার্থী হলেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন লাভলু, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ওজিহুর রহমান। আর প্রার্থীতা স্থগিত হওয়া প্রার্থী হলেন মণিরামপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক। এর আগে, এই দুটি উপজেলা থেকে মনোনয়র জমা দিয়েছিলেন ৩৪ জন। এর মধ্যে মণিরামপুরে…
