মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পিলার ধসে রাজু আহম্মেদ (৩২) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার জালঝাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান।
জসকালে নিজ বাড়ির প্রধান ফটকের পিলারের নির্মাণ কাজ করছিলেন রাজু। এ সময় পিলার ধসে পড়লে নিচে চাপা পড়েন রাজু। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্বি-খণ্ডিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সাফায়েত আহম্মেদ জানান, নিজ বাড়ির প্রধান ফটকের পিলার ধসে চাপা পড়ে ঠিকাদার রাজুর মৃত্যু হয়েছে।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা