Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা নড়াইলে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ মেলা উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগী কমিশনার হেলাল মাহমুদ শরীফ। প্রচণ্ড গরম উপেক্ষা করে লোকজ সংস্কৃতিরঅ ন্যতম এই ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা দেখতে নড়াইলসহ আশেপাশের জেলা থেকেও নানাবয়সী হাজারো মানুষ জড়ো হয়। এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের ঝিকরগাছার বজলুর রহমানের ঘোড়া ব্লাকডন, ২য় নড়াইল সদরের রতডাঙ্গার আহসানের ঘোড়া এবং যশোর অভয়নগরের হিদিয়ার সবুজ মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীরস ভাপতিত্বে এসএম…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর কৃষকলীগের আয়োজনে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সি আব্দুল মাজেদের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরাজী মনির হাসান তাপস, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি…

Read More

মেহেরপুর সংবাদদাতা মেহেরপুরের গাংনী ১১৫ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন, গাংনীর করমদি গ্রামের স্বপন(৩৮) ও লিটন (৪০), পলাশী পাড়ার টেফেন ওরফে খালিদ মাহমুদ (৩০), আলমডাঙ্গার নগর বোয়ালিয়া গ্রামের মামুনর রশীদ (৩০) ও ছাতিয়ান গ্রামের স্বজল (২৭)। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার রোধে গাংনী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় করমদি গ্রাম থেকে স্বপন ও লিটনের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, হিন্দা গ্রামের রাস্তায় টেফেনের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি জনসেন মোটরসাইকেলসহ মাদক…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরবকজুড়ি গ্রামের এরশাদ মোল্যার বাড়িতে গত ১৭ এপ্রিল সন্ধ্যার দিকে একই গ্রামের মো. মহিউদ্দিন মোল্যার নেতৃত্বে ১৪/১৫ জন দুর্বৃত্ত বোন নাজমা বেগম, এরশাদ মোল্যা, হারুন মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার চরবকজুড়ি গ্রামের হুমায়ুন মোল্যার পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন একই গ্রামের মো. মহিউদ্দিন মোল্যার পরিবারের মধ্যে ঝামেলা চলছিলো। এরই জের ধরে বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মহিউদ্দিন মোল্যা, আফজাল মোল্যা, উজ্জল মোল্যা, খোকা মোল্যা, লিঠু মোল্যা, মনসুর মোল্যা, জাহিদ মোল্যা, উজ্জ্বল মোল্যা, মুকিত মোল্যা, রঞ্জু…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা ভাবির ছবি এডিট করে লাইকি অ্যাপসে নোংরাভাবে প্রচারের অভিযোগে দেবর তানজির হাসান মিশনকে (২১) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মিশন বাঘারপাড়ার জয়পুর গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মিশনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পিবিআই জানিয়েছে, মিশন তার বড় ভাবিকে প্রলোভন দেখায় যে, তার স্ত্রী ৫ বছর ধরে লাইকি অ্যাপসের মাধ্যমে অনলাইনে লাইভ করে টাকা উপার্জন করে আসছে। তিনিও একইভাবে টাকা উপার্জন করতে পারবেন। তিনি রাজি হলে তার একটি লাইকি অ্যাপস অ্যাকাউন্ট খুলে দেয়। সেখানে তার ভাবিকে অবিবাহিত বলে পরিচয় দেয়। সে অনুযায়ী তার ভাবি প্রায় সময় লাইভ করত। পিবিআই…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে ধনেশ্বারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছোট ভাই। সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে বিমলেন্দু শিকদার প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে শুক্রবার বিমলেন্দু শিকদার মোবাইল ফোনে বলেন, ‘আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। ইউপি চেয়ারম্যান থাকায় এলাকায় আমার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করায় আমি সংসদ…

Read More

ফরিদপুর সংবাদদাতা ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া এলাকা অতিক্রমের সময় রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান যুবক মিঠু। তিনি সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

Read More

মধুখালী সংবাদদাতা ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালী মন্দিরে অগ্নিকাণ্ড হয়। এই আগুন দেয়ার অভিযোগে ওই স্কুলে দ্বিতলবিশিষ্ট ওয়াশ ব্লক নির্মাণে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালান স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই দুইজন নির্মাণ শ্রমিক নিহত হন, পাশাপাশি মধুখালী থানার ওসিসহ সাতজন আহত হয়েছেন। এ সময় জনতা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার ঘটনায় নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আসাদুল খান (১৫)। আহতদের মধ্যে মধুখালী থানা পুলিশের একাধিক সদস্য রয়েছেন। জানা যায়, কয়েক দিন ধরে স্থানীয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সুন্দরবন অঞ্চলের উদ্যোগে আজ শুক্রবার থেকে দুই দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি, নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান। এ সময় মাসউদ জামান, আলেয়া আক্তার প্রেমা, রুমানা পারভীন, সোহেল রানা, বায়েজিদ হোসেন, অমিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ সাংষ্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে আমিরুল ইসলাম, তৌফিক হাসান ময়না উপস্থিত থাকবেন। দু’…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  “প্রণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় তিনি বলেন, যশোরাঞ্চল প্রাণিসম্পদে কোনো দিক থেকে পিছিয়ে নেই। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে প্রাণিসম্পদকে এগিয়ে নিতে হবে। সরকার এই খাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। একের পর এক প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদি হাসান মিন্টু ও…

Read More