নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাড. জহুরুল হক জহির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল বাঘারপাড়া উপজেলার রায়পর ও জহুরপুর ইউনিয়নে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহুরুল হক জহির। মতবিনিময় সভায় রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান, জহুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জাপা নেতা মাস্টার আব্দুল আজিজ, সুলাইমান শিকদার, শওকত হোসেন, কামরুল হাসানসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা